পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আহত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার দেলুটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পেশাগত কাজ শেষে পৌর সদরে ফেরার পথে মোটরসাইকেল পিছলে পড়ে তিনি ডান পায়ে গুরুতর আঘাত পান। সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার জানান, তাঁর ডান পায়ে ফ্র্যাকচার রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে।









