তালায় নারী নির্যাতন প্রতিরোধ ও অধিকার রক্ষায় নাগরিক ফোরামের সভা
তালা প্রতিনিধি: তালায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ (উই ক্যান) ও ‘উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র যৌথ আয়োজনে সোমবার সকালে সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি সুমা সরকার।
উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডলের পরিচালনায় সভায় পারিবারিক নির্যাতন রোধ, নারীর ক্ষমতায়ন, প্রজনন স্বাস্থ্য সুরক্ষার সুনির্দিষ্ট উদ্যোগ এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাধারণ মানুষের সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সভায় নাগরিক ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।









