বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ কায়সার আজিজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সিনিয়র সচিব মোঃ মোকসুমুল হাকিম চৌধুরী।

এ সময় জাতীয় পানি কমিশনের উপ-পরিচালক উপসচিব আব্দুল আল জাকি, জাতীয় পানি কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফুল হক, পানি প্রকৌশলী সহকারী প্রধান আহমদ শামস কাদিরসহ সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এক ও দুইয়ের প্রকৌশলী, সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনি, মোঃ আব্দুল বারী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাতক্ষীরার জলবদ্ধতা নিরসন, নদী ও খালের অবৈধ দখলদার উচ্ছেদসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভা শেষে অতিথিবৃন্দ সাতক্ষীরা প্রাণসায়র খাল, বেতনা নদীসহ বিভিন্ন নদীর পাড় পরিদর্শন করেন।

 

Ads small one

দক্ষিণ কাটিয়া প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
দক্ষিণ কাটিয়া প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বৈঠক

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (ম্যানেজিং কমিটি) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট সকাল ১১টায় বিদ্যালয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সানজিদা শাহনাজের সঞ্চালনায় সভায় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, নজরুল বর্ষ উদযাপন এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতি আব্দুর রহমান বলেন, শিক্ষার মান উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ বলেন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে শতভাগ উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইসলামী ব্যাংক হাসপাতালে সেবা মানোন্নয়ন সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংক হাসপাতালে সেবা মানোন্নয়ন সভা

{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"78O55R7C-PY8W-6W9F-3C7U-9RTXP58KN421","pictureId":"78O55R7C-PY8W-6W9F-3C7U-9RTXP58KN421","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"78O55R7C-PY8W-6W9F-3C7U-9RTXP58KN421","pictureId":"78O55R7C-PY8W-6W9F-3C7U-9RTXP58KN421","capability_name":"capcut_photo_editor"}"}

 

সংবাদদাতা: সেবার মান বৃদ্ধি ও রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বেলা দুইটায় হাসপাতালের কনসালটেন্ট সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আসাদুল্লাহ আল গালিব।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে হাসপাতালের সেবার মান প্রতিনিয়ত বাড়াতে হবে এবং রোগীদের প্রতি আরও যতœশীল হতে হবে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম খান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আসলাম হোসেন।

 

অসুস্থ জামায়াত নেতাকে দেখতে গেলেন দলীয় নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
অসুস্থ জামায়াত নেতাকে দেখতে গেলেন দলীয় নেতৃবৃন্দ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও জি ফুলবাড়ী দরগাহ্ শরীফ আলিম মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী মাওলানা মোশারফ হোসেনকে দেখতে গেছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।
১৯ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের নেতৃত্বে একদল প্রতিনিধি তাঁর নৌকাটিস্থ বাড়িতে যান। নেতারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, প্রতাপনগর ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, বুধহাটা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।