রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কেশবপুরে হতদরিদ্র নারীদের গবাদিপশু বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
কেশবপুরে হতদরিদ্র নারীদের গবাদিপশু বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে হতদরিদ্র ও প্রান্তিক নারীদের আর্থসামাজিক উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করতে গবাদিপশু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নারী বাদী মহিলা সংস্থা ভগ্নী নিবেদিতা মঞ্চ (বিএনএম) বাস্তবায়িত প্রকল্পের আওতায় শনিবার সকালে উপজেলার আলতাপোল গ্রামে উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সমন্বয়কারী কল্যাণী দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী। বিশেষ অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা শিপ্রা মন্ডল। নির্বাহী পরিচালক অন্তি ঘোষের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কেশবপুর উপজেলার চারটি গ্রামের ছয়জন হতদরিদ্র নারীর প্রত্যেকের হাতে একটি করে গবাদিপশু তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তাঁদের আয়বর্ধক কর্মকা-ে সম্পৃক্ত করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য গৌতম কুমার দে।

Ads small one

মণিরামপুরে জামায়াতের কর্মী সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
মণিরামপুরে জামায়াতের কর্মী সমাবেশ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট বিকেলে বেগারীতলা বাজারসংলগ্ন টুনিয়াঘরা আলিম মাদ্রাসা মাঠে এ সমাবেশ হয়। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রহমত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রাসূল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আরশাদুল আলম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি খলিলুর রহমান ও চেয়ারম্যান প্রার্থী মো. শামীম হোসেন। সমাবেশে নেতারা সংগঠনের শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

শ্যামনগরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
শ্যামনগরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

সংবাদদাতা: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের হাসনাত হাসুর অত্যাচার ও চাঁদাবাজির হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট বিকেলে শ্যামনগর সহকারী সেটেলমেন্ট অফিসের সামনে স্থানীয় শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান, সাদ্দাম হোসেন ও বিউটি পারভীন। বক্তাদের অভিযোগ, সরকার পরিবর্তনের পরও হাসনাত ও তার বাহিনীর অত্যাচার থামেনি। তারা দীর্ঘদিনের যাতায়াতের পথ কেটে ধান রোপণ করে পথ অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে পথ উন্মুক্ত করলেও পুনর্দখলের চেষ্টা চালায় তারা।
বক্তারা আরও জানান, হাসনাত আদালতে মামলা মীমাংসার কথা বলে অর্থ আত্মসাৎ করেছেন এবং মিথ্যা অভিযোগ ছড়িয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বিতর্কিত করার অপচেষ্টা করছেন। তারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার

সংবাদদাতা: নবজাতক ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেলে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি.-এর আয়োজনে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহ. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ডাক্তার এম. ডি মারুফুজ্জামান।