কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান প্রতাপপুর গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, প্রতিনদনের ন্যায় সাজিম উদ্দিনের ইঞ্জিনভ্যানটি বাড়িতে চার্জে দেওয়া হয়। এ সময় অসাবধানতাবশত হাসিবুর রহমান চার্জার ভ্যানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ বলেন, আমি শুনেছি বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে আমার ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ভ্যান চালক সাজিদ উদ্দিনের ছেলে।










