সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল পাঁচটায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরিবহন কাউন্টারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ তারিকুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, বিএনপি নেতা আহসানুল কধফরৎ স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান প্রমুখ।






