ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হয়েছে ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও ‘মিতু জিতুর গল্প’। জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান-এর কণ্ঠে গাওয়া এই গানটির কথা লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ড. কাজী সালেহীন। গানটির সুর, সংগীত পরিচালনা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং–মাস্টারিং এবং সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর। গানটি প্রকাশিত হয়েছে ডক্টর কাজী প্লানেটের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।
এটি শুধুমাত্র একটি রোমান্টিক গান নয়, বরং ভালোবাসার গল্পের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ, সময়মতো স্ক্রিনিং এবং জনসচেতনতার একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে।
গানটির ভিডিও পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন মাহদী আল মুজাহিদ। অভিনয়ে রয়েছেন শেখ রাতুল রহমান ও অহি ইসলাম অথৈ। বিশেষ উপস্থিতিতে রয়েছেন রুনা হক। গানের গুরুত্বপূর্ণ বার্তাগুলোকে আরও আবেগঘন করে তুলতে বিশেষ অংশে ভয়েস ওভার দিয়েছেন হাসান মাহাদী।
গানটির মূল গল্পে দেখানো হয়েছে, ভালোবাসায় পূর্ণ দুটি মানুষের জীবন কীভাবে হঠাৎ কোলন ক্যান্সারের কারণে বদলে যেতে পারে। একই সঙ্গে তুলে ধরা হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা, সঠিক সময়ে ক্যান্সার স্ক্রিনিং করলে অনেক ক্ষেত্রেই ক্যান্সার প্রতিরোধ বা প্রাথমিক অবস্থায় শনাক্ত করা সম্ভব।
গানের উল্লেখযোগ্য বার্তাগুলোর মধ্যে রয়েছে—
“আপনজনকে ধরে থাকতে হলে ক্যান্সার স্ক্রিনিং খুব জরুরি।“
“ভালোবাসাকে ধরে রাখতে হলে ক্যান্সার স্ক্রিনিং খুব জরুরি।“
এছাড়াও গানটিতে সচেতনতামূলকভাবে উল্লেখ করা হয়েছে—
- কোলন ক্যান্সার স্ক্রিনিং : ৪৫ বছর বয়স থেকে।
- স্তন ক্যান্সার স্ক্রিনিং : ৪০ বছর বয়স থেকে নারীদের জন্য।
- প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং : ৫০ বছর বয়স থেকে পুরুষদের জন্য।
- সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং : ২১ বছর বয়স থেকে নারীদের জন্য।
পাশাপাশি স্ক্রিনিংয়ের আগে ও পরে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্বও তুলে ধরা হয়েছে।
কণ্ঠশিল্পী বেলাল খান বলেন
“গান মানুষের বিনোদনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনও আনতে পারে। ‘মিতু জিতুর গল্প’ এমনই একটি ব্যতিক্রমী কাজ, যেখানে গান ও সচেতনতার সুন্দর সমন্বয় হয়েছে। আমি বিশ্বাস করি, এই গানটি শুধু শ্রোতাদের ভালো লাগবে না, বরং অনেক মানুষকে ক্যান্সার স্ক্রিনিং সম্পর্কে সচেতন হতেও উদ্বুদ্ধ করবে। এমন একটি অর্থবহ কাজের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।”
গীতিকার ও প্রযোজক ড. কাজী সালেহীন বলেন
“আমি একজন চিকিৎসক হিসেবে প্রতিদিনই ক্যান্সারের কারণে অসংখ্য পরিবারের কষ্টের গল্প দেখি। সেই অভিজ্ঞতা থেকেই ‘মিতু জিতুর গল্প’ লেখার অনুপ্রেরণা পাই। আমাদের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং জানানো যে সময়মতো স্ক্রিনিং করলে অনেক ক্ষেত্রেই ক্যান্সার প্রতিরোধ বা প্রাথমিক অবস্থায় শনাক্ত করা সম্ভব। যদি এই গানটি একজন মানুষকেও সময়মতো স্ক্রিনিং করাতে উদ্বুদ্ধ করতে পারে, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে।”
ভিডিও পরিচালক মাহদী আল