সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা

Oplus_131072

নিজস্ব প্রতিনিধি: “আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক শিশুশ্রম ও বিদ্যালয় হতে ঝড়েপড়া মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দেবহাটা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগিতায় পারুলিয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ৮৭ শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে শিক্ষার আওতায় আনা হয়েছে বলে জানা যায়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে ও সিডিও জোসনা বালা এবং আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার প্রতিনিধি বিপ্লব কুমার মালাকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা এরিয়া ম্যানেজার মিল্টন সিং, সুশীলনের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) জিএম মনিরুজ্জামান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুসফিহাতুন নাহার, উপজেলা মাহিলা বিষায়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, ডিআরআরএ-এর প্রতিনিধি জিএম আনজির হোসেন, সাসের উপজেলা ম্যানেজার আলমগীর হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কোঅর্ডিনেটর সোহেল মাহমুদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ কর্মকর্তা পল্টন বিশ্বাস, সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডলসহ বিভিন্ন ইউনিয়ের ইউপি সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তৃতায় শিশুশ্রম মুক্ত উপজেলা নির্মাণে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার জন্যও আহবান জানান প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন স্থানীয় সরকার ও প্রশাসন এর বান্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলন এর সহযোগীতায় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে ৪৫টি ওয়ার্ডে শিশুশ্রম প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যেমে এলাকার জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশুশ্রম প্রতিরোধে পিতা মাতাদের সচেতনতা বৃদ্ধি, উঠান বৈঠক, সভা, কর্মশালা, ক্যাম্পেইন, পট গান ও নাটক প্রদর্শনসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম বান্তবায়ন করা হয়েছে।

Ads small one

অত্যাধুনিক সুবিধাসহ মডেল পাইকগাছা গড়ে তুলব: মনিরুল হাসান বাপ্পী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
অত্যাধুনিক সুবিধাসহ মডেল পাইকগাছা গড়ে তুলব: মনিরুল হাসান বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিএনপি মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে এই দল কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত ও অবহেলিত দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে চিকিৎসা সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী প্রায় ২ হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ শত রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হবে। বাকী রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হবে।

 

চোখ মানব দেহের একটি গুরুত্বপুর্ণ অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে অন্যতম। অত্র এলাকার সুবিধা-বঞ্চিত প্রতিটি মানুষের চোখের সুচিকিৎসায় লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে আমি শুধুই নয় দলের নেতাকর্মীরা কাজ করে যাবো এটাই আমার দৃঢ় অঙ্গীকার করেন প্রধান অতিথির বক্তৃতায় বলেন,খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

তিনি আরও বলেন, মিথ্যা বুলি নয়, নির্বাচনের আগের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে হাসপাতাল উন্নয়নে থোক বরাদ্দ এনেছি, কলেজ সরকারিকরন, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন কল্পে বিশেষ বরাদ্দ এনেছি। আত্মসামাজিক উন্নয়নে মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা সহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে বরাদ্দ দিয়েছি। তিনি আরও বলেন, জামায়াত সর্বক্ষেত্রে জনসাধারণের সাথে প্রতারণা ও জালিয়াতি করে যাচ্ছে। ওরা ইসলামের কথা বলে বিধর্মীর মত আচরণ করছেন। সমাজের সুবিধাবঞ্চিত জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ দিয়েছিল, কিন্তু সেই অর্থ জামায়াত নিজের আত্মীয়-স্বজন শুধু নয় নিজের পিএস, এপিএস কেও দিয়েছে, আর বঞ্চিত করেছে আমার সাধারণ মানুষ গুলো কে। আমরা কথা দিয়ে যাচ্ছি জামায়াত কে এই অঞ্চলে ভন্ডামি করতে দেয়া হবে না। আপনাদের সাথে নিয়ে জামায়াতের সকল অপকর্ম রুখে দিবো।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ফ্রী চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পাইকগাছা সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান এস এম এনামুল হকের সভাপতিত্বে চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার মোঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সত্তার। উপস্থিত ছিলেন, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, তুষার কান্তি রায়, আবুল হোসেন, মেছের আলী, আবুল মজিদ গোলদার, সুজিত মন্ডল, সন্তোষ কুমার সরকার, সাত্তার মোড়ল, মফিজুল ইসলাম টাকু, সন্তোষ দাস, আসাদুজ্জামান ময়না, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, ইব্রাহিম গাজী, ইমরান সরদার, কাজী সাজ্জাদ আহমেদ, কলিংরাজ মন্ডল, কার্তিক চন্দ্র রায়, ফয়সাল সানি প্রমুখ। সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতাল ও মোঃ আরাফাত হোসেন সহায়তায় চক্ষু ক্যাম্পে আগত রোগীদের মধ্য থেকে বাছাইকৃত রোগীদের বিদেশি লেন্স দিয়ে ছানি অপারেশন এবং ১ মাসের ঔষধ, চশমা, সম্পূর্ণ ফ্রি যাওয়া-আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়।

চক্ষু চিকিৎসা ক্যাম্প পরবর্তী সোলাদানা ইউনিয়নের সকল প্রাইমারী স্কুলের শিক্ষক ও মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং মাদ্রাসার শিক্ষকদের আলাদা আলাদা মতবিনিময় সভায় উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি পর্যায়ক্রমে এই অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ তৈরি করতে অত্যাধুনিক সুবিধা সহ ভবন তৈরির আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন ইতিমধ্যে পাইকগাছার স্কুল কলেজ ও মাদ্রাসার উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অচিরেই আপনাদের সকল সকল দাবী-দাওয়া পূরণ করতে পারবো বলে আশা ব্যক্ত করেন।

 

কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ হাফিজুর রহমান হাফিজ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ হাফিজুর রহমান হাফিজ

সংবাদদাতা: যশোরের কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌকস ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজ।

এর আগে তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানা, শ্যামনগর থানা ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন বলে সংশ্লিষ্ট মহলে তিনি পরিচিত।

তালায় সরকারি কর্মকর্তা ও তৃণমূল নারীদের সম্মেলন : উঠে এলো বৈষম্য ও সম্ভাবনার চিত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
তালায় সরকারি কর্মকর্তা ও তৃণমূল নারীদের সম্মেলন : উঠে এলো বৈষম্য ও সম্ভাবনার চিত্র

তালা প্রতিনিধি: প্রান্তিক দলিত নারীদের উন্নয়নের মূল স্্েরাতে সম্পৃক্ত করতে এবং সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সাতক্ষীরার তালায় এক ব্যতিক্রমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল সংগঠনের সদস্যদের মুখোমুখি হয়েছেন সরকারের ১১টি দপ্তরের কর্মকর্তারা। শুনেছেন তাদের দুঃখ-দুর্দশা, বঞ্চনা আর ঘুরে দাঁড়ানোর গল্প।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে এ সম্মেলনের আয়োজন করে বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ‘সমতার জন্য লড়ি (সজল)’ প্রকল্পের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন তৃণমূল নারী নেত্রী সরস্বতী দাস। সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, কৃষি অফিসার হাজিরা খাতুন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাব্বির হোসেন, সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমাম, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, আইসিটি অফিসার মোতাহার হোসেন, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ভূমিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীদুল ইসলাম।

সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক রেজাউল ইসলাম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুল নাহার আশা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার, সাংবাদিক জুলফিকার রায়হান, মিজানুর রহমান প্রমুখ।

সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ছিল দলিত নারীদের কণ্ঠস্বর। সোমা সরকার, ঋতু সরকার, টুম্পা বিশ্বাসের মতো নেত্রীরা জানান, এখনও সমাজে তাদের জাতপাতের কারণে বৈষম্যের শিকার হতে হয়। সরকারি ভাতা, ভিজিডি কার্ড, স্বাস্থ্যসেবা কিংবা কৃষি প্রণোদনা পেতে গিয়ে তারা নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। অনেক সময় তথ্য না জানার কারণে তারা সেবা থেকে বঞ্চিত হন।

তবে হতাশার পাশাপাশি সম্ভাবনার গল্পও উঠে আসে। সজল প্রকল্পের মাধ্যমে সংগঠিত হওয়ার পর তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন। নিজেরা সঞ্চয় করছেন, হাঁস-মুরগি পালন ও সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন।

প্রধান অতিথি ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে। কোনো নাগরিক যাতে সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রশাসন কাজ করছে। তিনি উপস্থিত সকল কর্মকর্তাকে দলিত জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে সেবা নিশ্চিত করার আহ্বান জানান।