ওষুধ বিক্রির বিষয়ে বিসিডিএসের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ওষুধ বিক্রয় ও ব্যবসায়িক বিভিন্ন সমস্যা নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় বিসিডিএসের জেলা কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিসিডিএস সাতক্ষীরা শাখার সভাপতি আলহাজ মো. দ্বীন আলীর সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম অসীমের পরিচালনায় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-আগামী ডিসেম্বর থেকে ৩ শতাংশ কমিশন প্রদান, নির্ধারিত সময়ে কোম্পানির প্রতিনিধির মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ওষুধ পরিবর্তন, কেমিস্টদের সুবিধার্থে কোম্পানির ক্রেডিট ব্যবসার সুযোগ রাখা এবং জনস্বার্থে ৫ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রয়।
মতবিনিময় সভা শেষে বিসিডিএসের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. সাদেকুর রহমানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।






