শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দেবহাটায় মহিষের তান্ডব, আক্রমণে ৩ বছরের শিশুসহ আহত ৭

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
দেবহাটায় মহিষের তান্ডব, আক্রমণে ৩ বছরের শিশুসহ আহত ৭

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার জেলা দেবহাটা উপজেলার বসন্তপুর ও নওয়াপাড়া গ্রামে মহিষের বেপরোয়া আক্রমণে তিন বছরের এক শিশুসহ অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে এই আকস্মিক হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা যায়, জবাই করার উদ্দেশ্যে একটি মহিষকে দেবহাটা বাজারে নেওয়ার সময় রশিতে টান পড়ে সেটি হাত থেকে ছুটে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রামবাসী মহিষটিকে আটকাতে গেলে এটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একের পর এক পথচারী ও স্থানীয় লোকজনের ওপর এলোপাতাড়ি আক্রমণ চালায়। মহিষের এই আকস্মিক তান্ডবে পুরো এলাকায় মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আকস্মিক হামলায় আহতরা হলেন, বসন্তপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে ও মাংস ব্যবসায়ী মিজান সরদার, আব্দুল গফফারের স্ত্রী বেবি খাতুন, এবাদুল গাজীর ছেলে সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলামের ছেলে অয়ন আহমেদ, সিরাজুল ইসলামের স্ত্রী সীমা পারভীন এবং নওয়াপাড়া গ্রামের বাশার। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন বছরের ওই শিশুসহ আরও একজনের অবস্থা আশঙ্খাজনক। এমন আকস্মিক ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে মহিষটিকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা সম্ভব হয়েছে।

Ads small one

তালায় ২০ এতিম পেল দুই মাসের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
তালায় ২০ এতিম পেল দুই মাসের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকার অতিদরিদ্র ও পিতৃহীন ২০ জন এতিম শিশুর মধ্যে ২ মাসের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা (হাইজিন) সামগ্রী বিতরণ করা হয়েছে। শিশুগুলোর সঠিকভাবে পড়াশোনা পরিচালনা ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে এই সহায়তা দেওয়া হয়।

‘নর্থ আমেরিকা হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ’ (নাহার)-এর অর্থায়নে উন্নয়ন সংগঠন ‘ছওয়াব’ ২৫ সেপ্টেম্বর সকালে তালার পাটকেলঘাটা হাইস্কুল চত্বরে এসব সামগ্রী বিতরণ করে।

ছওয়াবের সহকারী ব্যবস্থাপক মাহমুদ ভূঁইয়া বলেন, নাহারের অর্থায়নে ছওয়াব তালা উপজেলার নির্বাচিত এতিম শিশুদের জীবনমান ও শিক্ষার উন্নয়নে কাজ করে আসছে। একজন সুপারভাইজার নিয়মিত ২০ জন এতিম শিশুর বিদ্যালয় ও বাড়ি পরিদর্শন করে তাদের খোঁজখবর রাখেন। এর অংশ হিসেবে প্রতি দুই মাস পরপর খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

জুন-জুলাই মাসের খাদ্যসহায়তা হিসেবে শিশুপ্রতি ৫০ কেজি চাল, আটা, ডাল, সয়াবিন তেল এবং সাবান, শ্যাম্পু ও কাপড় কাচা পাউডারসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। অভিভাবকদের কাছে এসব সামগ্রী হস্তান্তরের পর পাবলিকে অধ্যয়নরত দরিদ্র পরিবারের দুজন অদম্য মেধাবী শিক্ষার্থীকে মোট ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা রেজাউল করিম, সাংবাদিক জুলফিকার রায়হান ও ছওয়াবের মিডিয়া অ্যান্ড আইটি ম্যানেজার মো. খোরশেদ আলমসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শ্যামনগরের হেতালখালী মানবসেবা ফাউন্ডেশনের সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
শ্যামনগরের হেতালখালী মানবসেবা ফাউন্ডেশনের সভা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হেতালখালী মানবসেবা ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও এলাকার সড়ক উন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বিকেলে ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপদেষ্টা গাজী রবিউল ইসলাম, সিনিয়র সহসভাপতি রাশিদুল ইসলাম গাজী, সহসভাপতি মাসুম বিল্লাহ, আবদুল্লাহ গাজী, মিকাইল হোসেন, মজিদ মোল্যা, রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় হেতালখালী সেতু থেকে কালাম মাস্টারের বাড়ি পর্যন্ত ইটের রাস্তা প্রয়োজনীয় সংস্কারসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দেবহাটার চরশ্রীপুরে চিকিৎসা সহায়তা ও চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
দেবহাটার চরশ্রীপুরে চিকিৎসা সহায়তা ও চারা বিতরণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; multi-frame: 1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 37;

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আবাবিল’ পরিবারের পক্ষ থেকে দুজন অসুস্থ গ্রামবাসীকে চিকিৎসা সহায়তা প্রদান এবং ৪০ জনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা মো. মিলন হোসেনকে হুইলচেয়ার ক্রয়ের জন্য ৩১ হাজার টাকা এবং হেলেনা পারভীনকে অস্ত্রোপচারের জন্য ৭ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ ছাড়া ৪০ জন গ্রামবাসীর মধ্যে ৪০টি আমগাছের চারা বিতরণ করা হয়।

আবাবিল পরিবারের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জামে মসজিদের ইমাম মো. মহিউদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন, সদস্য মো. কবির হোসেন, আলমগীর হোসেন, সাঈদ সরকার, ওয়াহেদ আলী সরকার, মো. ওমর ফারুক, আবুল হাসান গাইন, শাহিনুর আলম, আব্দুস সামাদ, কাদির সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।