পাটকেলঘাটায় ৩ ফসলী সরকারী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় তিন ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। থানার কুমিরা মৌজার কপোতাক্ষ নদের বেড়ি থেকে প্রতিনিয়ত উক্ত মাটি কাটা হয়। এসব মাটি পাশ্ববর্তী ইট ভাটায় বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাত করছে একটি প্রভাবশালী মহল।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, কপোতাক্ষ নদের পাশ্ববর্তী উক্ত জমি সরকারী খাস খতিয়ানভুক্ত। রাজনৈতিক পরিচয়ে পরিচিত জনৈক আশরাফ এর নেতৃত্বে প্রতিদিন গভীর রাতে স্কেভেটর মেশিন দিয়ে উক্ত জমির মাটি কাটা হয় এবং উক্ত মাটি ডাম্পারে করে পাশ্ববর্তী ইট ভাটায় পৌছে দেওয়া হয়।
প্রশাসনের নাকের ডগায় এমন অবৈধ কাজ চলমান থাকলেও অদৃশ্য কারনে এখানে আইনের কোন প্রয়োগ হচ্ছেনা। স্থানীয়রা অবিলম্বে মাটি কাটা বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনের পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছে।






