পাইকগাছায় পূজা মন্দিরে অনুদান প্রদান করলেন সংসদ সদস্য ফাহমিদা হক
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: পাইকগাছায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, প্রধানমন্ত্রী মন্ত্রী সকল পূজা মন্দিরকে সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার নির্দেশনা দিয়েছেন। কেন্দ্র, জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির পর্যবেক্ষক টিম এবং মন্দির ভিত্তিক ভলেন্টিয়ার ২৪ ঘন্টা নজরদারি করবে। আমাদের ও অসাম্প্রদায়িক চেতনার এই বন্ধন যেন অটুট থাকে। কোন অবস্থাতেই যেন সুযোগ-সন্ধানীরা এই সম্প্রীতির বন্ধনকে ধূলিসাৎ করতে না পারে, এ জন্য আমাদের সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে দূর্গাপূজা উপলক্ষে মন্দির সমূহের অনুকুলে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা থানার ওসি অপারেশন জুলফিকার আলী, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষ, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, প্রভাষক সুজিত, প্রভাষক ইকবাল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোল¬া আইয়ুব হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলাদলের সভাপতি লক্ষী রানী গোলদার প্রমুখ।
সংসদ সদস্য ফাহমিদা হক ২৭ টি পূজা মন্দিরে ৫ হাজার টাকা করে অনুদান প্রাদান করেন। এদিকে উপজেলার ১৫১টি মন্দিরে ৭ হাজার টাকা করে অনুদান প্রদান করেন জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে দীর্ঘদিন অসুস্থ চিকিৎসা প্রার্থীদের মাঝে আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।








