কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে তাল বীজ রোপনের উদ্বোধন
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ৮ টায় ৫ হাজার তাল বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। বীজ রোপনের উদ্বোধন করেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ারদার, সিটি প্রেসক্লাবের সদস্য জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান, আব্দুল মজিদ গাজী প্রমুখ।
বীজ রোপণকালে প্রধান অতিথি বলেন, “তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বজ্রপাত থেকে বাঁচতে ও বিশুদ্ধ অক্সিজেন পেতে তাল গাছের বিকল্প নেই। সিটি প্রেসক্লাবের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।”
ক্লাবের সভাপতি এম আজাদ হোসেন বলেন, “বর্তমান সময়ে অতিরিক্ত বজ্রপাতের কারণে প্রতিবছর বহু লোক মারা যান, তালগাছ বজ্রপাত রোধ করে, পরিবেশের বিরুপ প্রভাব মুক্ত করে ও ভারসাম্য রক্ষা করে। এ সকল বিষয় মাথায় নিয়ে সিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে তালের বীজ রোপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।”
প্রসঙ্গত, বৃক্ষরোপণ মৌসুমের শুরু থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপন করে আসছে সংগঠনটি।












