পাইকগাছায় এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দক্ষিণাঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারে পোর্টালটির কার্যালয়ে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর্টালটির সম্পাদক-প্রকাশক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা (অব.) ও লেখক-কবি মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ এবং সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার নির্বাহী সদস্য সাংবাদিক আহম্মদ আলী বাচ্চা, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, সাংবাদিক ফারুক হোসেন, লিনজা আক্তার মিথিলা, দিঘী, সাদিয়া, মিম, ব্যবসায়ী গণেশ দাশ ও আলম গাজীসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এক যুগেরও বেশি সময় ধরে দক্ষিণাঞ্চলে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তাঁরা সংবাদমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।






