কালিগঞ্জের কৃষ্ণনগরে সাবেক চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় দোয়া
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুস সাত্তার বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে শহীদ মাদানী জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক ও মাস্টার আছাদুল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার ইব্রাহিম বাহারী। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সাবেক আমির মাস্টার আব্দুল গফফার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক চৌধুরী মোশাররফ হোসাইন চৌধুরী, মাওলানা নুরুজ্জামান হাবিবী, আব্দুস সাত্তার আজাদী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম, ইউপি সদস্য জামাল ফারুক মন্টু, ওয়ালিদ মুহতারাম ও ওহিদুর রহমানসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে মরহুম মাওলানা আব্দুস সাত্তার বিশ্বাসের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।









