স্বপ্নগুলো তোমাকেই খোঁজে
অরুণ সান্যাল
প্রতিটি রাতের নিঃশব্দ অন্ধকারে
আমার স্বপ্নগুলো শুধু তোমাকেই খোঁজে,
চোখের পাতায় ঘুম নেমে এলেই
তোমার মুখটি ভেসে ওঠে অজান্তে।
জানি না,
কী এমন মায়ায় তুমি আমার হৃদয়জুড়ে রয়েছ?
তবুও প্রতিটি নিঃশ্বাসে
তোমার অস্তিত্ব অনুভব করি অবিরত।
ভোরের প্রথম আলোয়
তোমাকে নিয়ে নতুন স্বপ্ন আঁকি,
সন্ধ্যার বিষণœ আকাশে
তোমার স্মৃতির প্রদীপ জ্বালিয়ে রাখি।
হাজার মানুষের ভিড়েও
আমার চোখ দুটি তোমাকেই খুঁজে ফেরে,
অথচ তুমি জানো না-
কতটা ভালোবাসা জমে আছে এই অন্তরে।
কখনো ভাবি,
তুমি যদি একবার আমার মনের ভাষা বুঝতে,
তাহলে হয়তো নীরব অভিমানগুলো
অশ্রু হয়ে ঝরত না চোখের কোণে।
তোমাকে পাওয়ার আকাক্সক্ষা
আজও হৃদয়ের গভীরে বেঁচে আছে,
না পাওয়ার যন্ত্রণাটুকুও
তোমার ভালোবাসার স্মৃতি হয়ে পাশে আছে।
আমার প্রতিটি কবিতার শব্দে
তোমারই ছায়া খুঁজে পাই,
প্রতিটি অসমাপ্ত গল্পের শেষে
তোমাকেই ফিরে পেতে চাই।
যদি কোনোদিন হঠাৎ আমার কথা মনে পড়ে
তবে বুঝবে,
কেউ একজন আজও অপেক্ষায় আছে তোমার।
আমার স্বপ্নের কোনো ঠিকানা নেই
নেই অন্য কোনো চাওয়া,
আমার সমস্ত স্বপ্নের একমাত্র নাম তুমিÑ
তোমাকেই শুধু পাওয়া।











