সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক
অনলাইন ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসা থেকে তাঁকে আটক করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্র জানায়, এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে উত্তরায় এসআরবির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
সূত্র জানায়, নাশকতাসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।






