সাতক্ষীরায় প্রযুক্তিভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধে মিডিয়া ক্যাম্পেইন
পত্রদূত ডেস্ক: প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের ম্যানগ্রোভ কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস ও সহযোগী সংস্থা সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ লিটন দাস।
দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক এ এলাহীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিত দাশ, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি এবং লাইট হাউসের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর মো. সিদ্দিকুল আলম মামুন। সমাপনী বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মোজাফফর হোসেন।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন অ্যাডভোকেট নাজমুর নাহার ঝুমুর, অগ্রগতির সুইট খান, ডিবিসির সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইনসহ অন্যরা।
ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার যৌথ অর্থায়নে পরিচালিত ‘এনশিওরিং সিটিজেনস রাইটস অ্যান্ড ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের আওতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বক্তারা অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ডিজিটাল যুগে জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থা ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরাও প্রযুক্তিগত সহিংসতা প্রতিরোধে বিভিন্ন মতামত তুলে ধরেন।









