তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসনাত কাজল, উপজেলা আইআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, সমতা ফোরাম হাবের সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন এবং খলিলনগর ইউনিয়ন সিএসওর সভাপতি গাজী শহিদুল্লাহ।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ১৪টি সিএসওর পরিচালক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। পরে সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী অঞ্জন কুমার দে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরেন।
এ সময় বিভিন্ন সিএসওর প্রতিনিধিরা প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় করেন। সরকারি দপ্তরের কর্মকর্তারা প্রকল্পটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ভূমিজ ফাউন্ডেশনকে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেন।









