মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের শোক
দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। শনিবার দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমান, সিনিয়র সহসভাপতি কে এম আনিছুর রহমান, এম ঈদুজ্জামান ইদ্রিস ও জি এম সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মীর আবু বকর, সহসাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, মো. মুনসুর রহমান ও মো. মোরশেদুল হক, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিটন, অর্থ সম্পাদক মো. ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক মো. হাফিজ, প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মাসুদ আলী, অ্যাডভোকেট মোস্তফা জামান, ধর্ম সম্পাদক মো. আবুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আসাদুজ্জামান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান এবং কার্যকরী সদস্য তৌফিকুজ্জামান লিটু, মো. আব্দুল মান্নান, শেখ কামরুল ইসলাম, গাজী হাবিব, হাবিবুল্লাহ বাহার, মো. কামাল উদ্দীন সরদার ও মো. জাকিরুল ইসলাম।
এ ছাড়া সদর শাখার সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সহসভাপতি মো. রমজান আলী ও মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবিদুল হক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. আতিকুজ্জামান, দপ্তর সম্পাদক মো. এনামুল হক সিকদার, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন জনি এবং কার্যকরী সদস্য অধ্যক্ষ মো. রেজাউল করিম, প্রভাষক এস এম রজব আলী, বোরহানউদ্দিন বুলু, মো. অহিদুজ্জামান, জুবায়ের আল জামান, মো. আবির হোসেন লিয়ন ও মো. শফিকুল ইসলাম শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেসবিজ্ঞপ্তি











