শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইনজীবীদের সমন্বয়ে ‘শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদ’-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মাসুদুল আলম দোহাকে সভাপতি ও অ্যাডভোকেট ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি অ্যাডভোকেট জি এম মুনসুর রহমান ও অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফুয়াদ হাবীব টিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাহিত্য ও লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম শাওন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শফিউল আজম এবং সদস্য অ্যাডভোকেট মো. ফারুক হোসেন ও অ্যাডভোকেট আব্দুল্যাহ আল-মামুন।
পরিষদের উপদেষ্টা হিসেবে রয়েছেন সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসতি (পিপি) অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট এম আজিবর রহমান ও অ্যাডভোকেট চঞ্চল কুমার ঘোষ।
কমিটির আহ্বায়ক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা কমিটি অনুমোদন ও প্রকাশের সঙ্গে যুক্ত রয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে শ্যামনগরের আইনজীবীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বাড়বে এবং সাধারণ মানুষের আইনি সেবা পাওয়ার পথ আরও সহজ হবে।












