তালায় দলিত শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার বোর্ড ফি ও শিক্ষা উপকরণ বিতরণ
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর ২০ শিক্ষার্থীর মধ্যে বোর্ড ফি বাবদ নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বেসরকারি সংস্থা দলিতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংস্থার লেটারেসি প্রজেক্ট ফর মার্জিনালাইজড কমিউনিটিজ প্রকল্পের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এসব সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব। সভাপতিত্ব করেন দলিতের প্রকল্প ব্যবস্থাপক ধরাদেবী দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস। এ সময় প্রকল্প সমন্বয়কারী নেপাল দাসসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






