বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

সুলতানপুর বড় বাজারে প্রবেশদ্বার দখল ও নোংরা পরিবেশে ভোগান্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
সুলতানপুর বড় বাজারে প্রবেশদ্বার দখল ও নোংরা পরিবেশে ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের মাছ চান্নিতে প্রবেশের পথগুলো দখল করে রেখেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের পেরিয়ে মূল মাছ বাজারে প্রবেশ করা ক্রেতাদের কঠিন হয়ে পড়ছে।
বাজারের মাছ চান্নিতে প্রবেশের পথগুলোর প্রায় সবগুলো দখল হয়ে আছে। ভ্যারাইটি স্টোরের পশ্চিম পাশের একটি পথ দখল করে রেখেছে হাস-মুরগি ব্যবসায়ীরা। বড়বাজার জামে মসজিদের দক্ষিণ-পশ্চিম পাশের অপর একটি সরু গলি পথ দখল করে বসে থাকেন ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা। বড়বাজার ব্রীজ সংলগ্ন প্রধান পথটি পাইকারদের দখলে থাকে। এতে ক্রেতাদের চলাচলে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। একইভাবে বাজারের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
হাস মুরগী পট্টির পাশে ব্যক্তি মালিকানায় নতুন মার্কেট নির্মাণ করা হলেও সেখানে দোকান নিতে ব্যবসায়ীদের অনীহা। তারা ভাড়ায় দোকান না নিয়ে পেরিফেরিভুক্ত জায়গায় বসে ব্যবসা করতে স্বচ্ছন্দ বোধ করেন।
স্থানীয়দের অভিযোগ, মসলা ভান্ডার দোকানের উত্তরপাশে চলাচলের পথ দখল করে হাস-মুরগির দোকান বসানো হয়েছে। নতুন মার্কেট নির্মাণ করে দোকান বরাদ্দ দেওয়া হলেও সেখানে কেউ যাচ্ছেন না।
এদিকে দোকান থেকে নির্গত হাস-মুরগির পায়খানা ও ময়লায় রাস্তাটি অত্যন্ত নোংরা হয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে পথচারীদের নাক-মুখ চেপে এমনকি কাপড় উঁচু করে কোনো রকমে চলাচল করতে হচ্ছে। এতে বাজারে আসা সাধারণ মানুষ ও ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এছাড়া রাস্তার উপর দোকান বসানোর কারণে আশপাশের অন্যান্য দোকান মালিকরাও ক্ষতির মুখে পড়ছেন বলে জানা গেছে। এতে ক্রেতাদের দোকানে প্রবেশে সমস্যা হচ্ছে এবং ব্যবসায়িক ক্ষতির অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, চলাচলের পথ ও রাস্তার উপর এভাবে দোকান বসানোর কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে অনেক ক্রেতা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন। দ্রুত এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এদিকে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি অনুযায়ী ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে শনিবার (২৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সুলতানপুর বড় বাজার এলাকায় বর্জ্য অপসারণ, পিলখানা অপসারণ, প্রাণসায়ের খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা, মাছ বাজারের ব্রিজ, পাকাপোল ব্রিজ, রাধানগর সড়ক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়ক ও থানা মসজিদ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আফরোজা আখতার।
স্থানীয়দের দাবি, নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে বাজার এলাকার পরিবেশ ও জনচলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পৌরসভার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় দোকান মালিকরা।

Ads small one

পাঁচ দিনে ২১৮.৮৩ মিলিয়ন ডলার আয় করল ‘মাইকেল’

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
পাঁচ দিনে ২১৮.৮৩ মিলিয়ন ডলার আয় করল ‘মাইকেল’

বিনোদন ডেস্ক: পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর থেকেই তীব্র আলোচনা আর সমালোচনার মধ্যে রয়েছে । জীবনের বিতর্কিত কিছু অধ্যায় পর্দায় না আনার অভিযোগ উঠলেও দর্শকের আগ্রহে তার প্রভাব পড়েনি। অন্তত বক্স অফিসের হিসাব তেমনটাই বলছে।
অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমা মুক্তির মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ২১৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২ হাজার ৬৫ কোটি টাকা)। যা চলতি বছরে সর্বোচ্চ আয় করা নির্মাণগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।

দিনভিত্তিক আয়ের হিসাবে, প্রথম দিন (শুক্রবার) সিনেমাটি আয় করে ৩৯.২৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় দিন (শনিবার) আয় দাঁড়ায় ৩২.৪৬ মিলিয়ন ডলার, আর তৃতীয় দিন (রবিবার) আয় হয় ২৫.৪৫ মিলিয়ন ডলার। এই ৩ দিন মিলিয়ে প্রথম উইকএন্ডে মোট আয় দাঁড়ায় ৯৭.২০ মিলিয়ন ডলার।

এরপর চতুর্থ দিন (সোমবার) এবং পঞ্চম দিন (মঙ্গলবার) মিলিয়ে আসে বাকি ১২১.৬৩ মিলিয়ন ডলার, যার বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।

প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের এই নির্মাণে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। পাশাপাশি মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসনসহ আরো অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে। তবে জোটগুলোর একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

তিনি আরো বলেন, ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, তিনি ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিয়েছিলেন)। এদের মধ্যে বিএনপি জোটে ৩৬ জন বৈধ প্রার্থী, জামায়াত জোটে ১২ জন বৈধ প্রার্থী এবং স্বতন্ত্রদের জোটে ১ জন বৈধ প্রার্থী; মোট ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা করা হয়েছে।

বিএনপির ৩৬ বৈধ প্রার্থীরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ বৈধ প্রার্থী হলেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোটের বৈধ প্রার্থী হচ্ছেন সুলতানা জেসমিন।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের জন্য আদালত নির্দেশ দিলেও রায় এখনো হাতে না পাওয়ায় কার্যক্রম শুরু করেনি ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা রায় বাস্তবায়ন করব। আপিলে যাব না।

ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধ বন্ধের আলোচনায় দেখা দেওয়া অচলাবস্থার মধ্যে নতুন করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি–প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানাস্তর হয়েছে। আর এসব অর্থ ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে’ সহায়তা করেছে যা যুক্তরাষ্ট্রের কর্মী, আঞ্চলিক মিত্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি।

মার্কিন অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি সতর্কবার্তা। কোনো প্রতিষ্ঠান যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে বা এর সঙ্গে লেনদেনে জড়ায়, তবে তারা কঠোর পরিণতির মুখে পড়বে।

সূত্র: আলজাজিরা