শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

সংবাদদাতা: সাতক্ষীরায় চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবাব (২৭ এপ্রিল) কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার মাতকাটি গ্রামের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আমরা গরীব মানুষ। মানুষের ১০ বিঘা জমি লিজ নিয়ে আমরা ভাগে করি। কিন্তু সেই জমিতে কিছু বিএনপির নামধারী ব্যক্তি দলের দাপট দেখিয়ে আমাদের ফসল নিয়ে আটকে রেখেছে। পুকুরের মাছ ধরে নিয়ে বিক্রি করে দিয়েছে। আমরা তাদের হাত থেকে মুক্তি চাই। আমরা সরকারের নিকট প্রতিবাদ জানায়। আপনার দলকে ব্যবহার করে তারা আমাদের মতো কৃষকদের পথে বসিয়ে দিচ্ছে। কৃষক মুজাহিদুল বলেন, আমি ২ বছর জমি ভাগে করে খায়। এই জমিতে শস্য লাগানোর পর যখন কাটতে যাবো। তখন তারা বিএনপির নামধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের খেতের শস্য কেটে নিয়ে যায়। নামধারী সন্ত্রাসী রফিক, সেলিম, শহিদুল, ভঞ্জন, সাগর তারা এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। তাদের দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ। তারা আমাদের থেকে ধান লাগানোর জন্য ১০হাজার টাকা চেয়েছিলো তারপর আমাদের থেকে ৫ হাজার টাকা নেয়। আমরা সরকারের নিকট জোর প্রতিবাদ জানায়। যাতে করে আমরা এই জমি গুলোতে খাদ্যশস্য ফলিয়ে আমাদের পরিবার চালাতে পারি। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহাব্বত গাজী, জাহাঙ্গীর গাজী, হান্নান গাজী, তরিকুল গাজী, গোপাল মন্ডল, গোবিন্দ মন্ডল, মুজাহিদুল ইসলামসহ এলাকাবাসী।

Ads small one

ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা, বেঞ্চে বসেই সময় কাটালেন মেসি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা, বেঞ্চে বসেই সময় কাটালেন মেসি

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ের পর বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আটলান্টায় প্রথম অনুশীলন সেশন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই সেশনে মাঠে বল নিয়ে অনুশীলনের বদলে বেঞ্চে বসেই সময় কাটাতে দেখা গেছে অধিনায়ক লিওনেল মেসিকে।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর ২৪ ঘণ্টাও পার হয়নি। তাই বৃহস্পতিবারের অনুশীলন ছিল মূলত পুনরুদ্ধার (রিকভারি) সেশন। যেসব খেলোয়াড় ৬০ মিনিটের বেশি খেলেছেন, তারা শুধু হালকা শারীরিক অনুশীলন করেন। অন্যদিকে কম সময় খেলা কিংবা না-খেলা ফুটবলাররা বল নিয়ে হালকা অনুশীলন করেন।

অনুশীলনের সময় মেসির সঙ্গে লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজকে খালি পায়ে একটি বেঞ্চে বসে গল্প করতে ও হাসতে দেখা যায়। পরে জুলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজসহ সেমিফাইনালের শুরুর একাদশের আরও কয়েকজন খেলোয়াড়ও তাদের সঙ্গে যোগ দেন।

পুরো অনুশীলনেই ছিল স্বস্তির আবহ। যেসব ফুটবলার আগের ম্যাচে কম খেলেছেন বা খেলেননি, তারা তুলনামূলক হালকা কসরত করেছেন।

আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন হবে শুক্রবার। নিউ জার্সিতে ফাইনালের ভেন্যুতে রওনা হওয়ার আগে আটলান্টায় এটিই হবে তাদের শেষ সেশন।

এবার ফিফা ফাইনালের আগে দুই দলের সূচিতে কিছু পরিবর্তন এনেছে। শুক্রবারের অনুশীলনের প্রথম ১৫ মিনিট গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রতিটি দল থেকে তিনজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন সাংবাদিকরা। এদিন সংবাদ সম্মেলনে আসবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও।

তবে ফাইনালের আগের দিন শনিবার আর্জেন্টিনা ও স্পেন—দুই দলের অনুশীলনই হবে সম্পূর্ণ ক্লোজড ডোর। শেষ মুহূর্তের কৌশলগত প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পেনকে নিয়ে যা বললেন মেসি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
স্পেনকে নিয়ে যা বললেন মেসি

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ স্পেন। দীর্ঘদিন বার্সেলোনায় খেলার সুবাদে স্প্যানিশ ফুটবল ও খেলোয়াড়দের সম্পর্কে ভালোভাবেই জানেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তাই ফাইনালের আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই কথা বলেছেন তিনি।

রবিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচের আগে টিওআইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ওরা দুর্দান্ত একটি দল। চমৎকার সব খেলোয়াড় আর দারুণ ফুটবলশৈলী রয়েছে তাদের। দলটিকে আমি খুব ভালো করেই চিনি। বহু বছর ধরে তারা নিজেদের একটি নির্দিষ্ট ফুটবল দর্শন ধরে রেখেছে। তাদের অনেক খেলোয়াড়কে আমি চিনি, তাদের বিপক্ষে খেলেছি এবং এখনও তাদের খেলা অনুসরণ করি। কয়েকজন তো বার্সেলোনায় খেলে, যে ক্লাবকে আমি মন থেকে ভালোবাসি। এটি একটি বিশেষ ম্যাচ, বিশ্বকাপের ফাইনাল। আমার বিশ্বাস, ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হবে।’

সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, ‘আমরা যেভাবে এই মুহূর্তটি উপভোগ করছি, আপনারাও সেভাবেই উপভোগ করুন। আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছি এবং আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করেছি। গত চার বছর ধরে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে যে আনন্দ পেয়েছি, এবারও সেই মঞ্চে ফিরেছি। এখন বাকিটা ঈশ্বরের ইচ্ছা।’

ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর মানসিকতার প্রশংসা করে মেসি বলেন, ‘এই দলের পারফরম্যান্স আমাকে অবাক করে না। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। দলের কয়েকজন খেলোয়াড় শারীরিকভাবে সীমার শেষ প্রান্তে থেকেও, এমনকি ইনজুরি নিয়েও খেলেছে। তাই হয়তো অনেকে সন্দেহ করেছিল আমরা এতদূর আসতে পারব কি না। কিন্তু এই দল ঐক্যবদ্ধ থাকলে বাড়তি শক্তি পায়। একে অপরকে অনুপ্রাণিত করে এমন শক্তি বের করে আনে, যা হয়তো তারা নিজেরাও আগে জানত না।’

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর পাল্টা জবাব হিসেবে এবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্রটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়েছে, কুয়েতে নিয়োজিত মার্কিন বাহিনীর অবস্থান এবং লজিস্টিক সাপোর্ট বা রসদ সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে তেহরান এই ড্রোনগুলো মোতায়েন করে। ইরানি সংবাদমাধ্যমটি মার্কিন সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী’ এবং ‘শিশু হত্যাকারী’ হিসেবে আখ্যায়িত করেছে।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অহংকারী শত্রুদের অপরাধের উপযুক্ত জবাব দিতে এবং মাতৃভূমির শহীদদের রক্তের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।

ষষ্ঠ রাতেও হামলা: ইরানের বিমানবন্দর ও সেতুতে মার্কিন আঘাতষষ্ঠ রাতেও হামলা: ইরানের বিমানবন্দর ও সেতুতে মার্কিন আঘাত
এর আগে কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, উপসাগরীয় এই দেশটি ইরানের পক্ষ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। এর ঠিক আগের দিনও ইরান থেকে চালানো বিমান হামলার মুখোমুখি হতে হয়েছিল কুয়েতকে।

এদিকে কুয়েতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অপর দুই উপসাগরীয় দেশ বাহরাইন এবং কাতারও আজ শুক্রবার ভোরের দিকে একই ধরনের ইরানি হামলার শিকার হওয়ার কথা নিশ্চিত করেছে।