বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে ৯ হাজার কেজি আম জব্দ, পরে ধ্বংশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
সাতক্ষীরা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে ৯ হাজার কেজি আম জব্দ, পরে ধ্বংশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই বিশাল চালানটি আটক করে।

পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটি থেকে ৩৫১ ক্যারেটে প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করা হয়। মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ক আমগুলোতে কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল বলে জানায় পুলিশ।

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুরে জব্দকৃত এসব আম সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

Ads small one

কলারোয়ায় অবৈধভাবে সরকারি জমির উপর বিল্ডিং করার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
কলারোয়ায় অবৈধভাবে সরকারি জমির উপর বিল্ডিং করার অভিযোগ

‎সংবাদদাতা: কলারোয়ায় অবৈধভাবে জবর দখল করে সরকারি জমির (রাস্তার) উপর বিল্ডিং (পাকা ঘর) করার অভিযোগ পাওয়া গেছে। কলারোয়া উপজেলার ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর রায়টা বিশ্বাস পাড়ায় এই ঘটনা ঘটে। একই গ্রামের মৃত এ কে এম আনসার উদ্দিন এর ছেলে মোঃ জহির উদদীন ( খোকা) বাদী হয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের বিবাদী মোহাম্মদ মফিজুল ইসলাম মোঃ ইব্রাহিম হোসেন জবর দখল করে পাকা ঘর নির্মাণ করছে। এ সময় এলাকার সচেতন লোকেরা তাদের বাধা দিলে বাধা উপেক্ষা করে ঘর করতে থাকে। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি বাদী হয়ে অভিযোগ দাযের করেন।

 

সরকারি রাস্তার উপর বিল্ডিং করার খবর জানাজানি হলে ঘটনাস্থলে যেয়ে জানা যায় রাইটা মাদ্রাসা হতে বিএম নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত দীর্ঘ রাস্তাটি প্রস্ত ৪০ থেকে ৪৫ ফুট রাস্তা সরকারি। সেখানে বর্তমানে ১২ থেকে ১৪ ফুট রাস্তা বাদে বাকি জমি দখল করে বাড়ি বা প্রাচীর করে দখল করে ফেলেছে। যা এলাকার লোক স্বীকার করেছে। এ রাস্তাটি রাইটা যুগিখালী ইউনিয়নবাসির যাতায়াতের একমাত্র রাস্তা।

 

এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‎এলাকাবাসীর দাবি দখলমুক্ত করে রাস্তাটি প্রশস্ত করে দেওয়ার জোর দাবি করেন এবং নতুন করে যেন কোন বিল্ডিং না করতে পারে তার জন্য সরকার এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি জোর দাবী করেন।

‎এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ গাজীকে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি এবং বিল্ডিং ভেঙ্গে নেওযার কথা বলেছি।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ অরিফুল ইসলাম অভিযোগের বিষয় স্বীকার করে তিনি বলেন আমি লোক পাঠিয়েছি বিষয়টি দেখছি। সংবাদদাতা: জুলফিকার আলী

পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ডাঃ অর্ণব ঘোষের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, রিপোটার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক আব্দুল আজিজ, ক্যাশিয়ার দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ মোঃ জাহাঙ্গীর আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের সুস্থ বিকাশে সুষম খাদ্যের গুরুত্ব তুলে ধরা হয়।

 

আশাশুনিতে লিডার্সের সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
আশাশুনিতে লিডার্সের সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে রঙতুলির ছোঁয়ায় উপকূলীয় সংকট এবং টেকসই উন্নয়ন কৌশল বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০.৩০ টায় আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিডার্সের সহযোগিতায় ক্লাইমেট একশন ফোরাম আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। একশন ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিংকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবা অফিসার মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মন্ডল, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এসকে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন।

 

ক্লাইমেট একশন ফোরাম সেক্রেটারী আপ্তাবুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজেক্ট কো-অর্ডিনেটর শিপা আরা অনন্যা, প্রোগ্রাম অফিসার স্নিগ্ধা মৌ ঘোষ, প্রজেক্ট অফিসার মনিরুজ্জামান, ফ্যাসিলিটেটর মোঃ আব্দুল্লাহ ও তমা দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১০ জন অংশ নেয় এবং অনন্যা বিশ্বাস ১ম, মুন্নি খাতুন ২য় ও আবিদ গাজী ৩য় স্থান অধিকার করে। বিজয়ীদের বিশেষ পুরস্কার ও সকলকে শান্তনা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।