দেবহাটায় শ্রমিকদলের আয়োজনে মে দিবসের আলোচনা ও শ্রমিক সমাবেশ
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেবহাটা উপজেলা শ্রমিকদলের উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকাল ৫টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা শ্রমিকদলের সভাপতি ও ইউপি সদস্য মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম।
দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আহছানউল্লা ঢালী, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, ইমারত শ্রমিকদলের সভাপতি মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জিয়া পরিষদের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা শ্রমিকদলের সভানেত্রী সাজু পারভিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৮৮৬ সালের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের চেতনাকে ধারণ করে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। তারা সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে সেসব কার্যক্রম সফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।









