সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২।

একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক প্রশাসন ডা. মাইনউদ্দিন খান জানান, গাজীপুরের শ্রীপুর থেকে আসা ১৫ মাস বয়সী ছেলে শিশু ৫ মে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে রাতে তার মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১০২ জন চিকিৎসাধীন আছে।

Ads small one

শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি নিয়ে সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এ মামলায় আদালতে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হাসান তারেক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।

এর আগে ১১ আগস্ট মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন ও আসামির আপিল শুনানি শুরু হয়েছিল।

২০২৫ সালের মার্চ মাসের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ২০২৫ সালের ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আছিয়া।

পরে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। সে রায়ে এ মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে পরে এই মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে।

এদিকে, দেশে নারী শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার প্রেক্ষাপটে, অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য ২০২৬ সালের ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিশেষ এই বেঞ্চে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বাধীন এই টিমের আইনজীবী সদস্যরা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক ও সৈয়দ ইজাজ কবির। সহকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবা তাসনিম আঁখি, মুস্তাফিজুর রহমান মুকুল, আশরাফুল আলম, রোহানী সিদ্দীকা ও আল আমীন সিদ্দিকী।

কিরগিজস্তানে বৈঠকে বসছেন বিশ্বনেতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
কিরগিজস্তানে বৈঠকে বসছেন বিশ্বনেতারা

সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বার্ষিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আরও এক ডজনেরও বেশি দেশের নেতারা যোগ দিচ্ছেন।

এ বছর ‘এসসিও’ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হচ্ছে। চীনকে ঘিরে যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যেই এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

‘এসসিও’ ঐতিহাসিকভাবে অর্থনৈতিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে এসেছে। তবে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শি এই সম্মেলনকে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের নিজেদের ধারণা তুলে ধরা এবং পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশের জন্যও ব্যবহার করেছেন।

‘এসসিও’র প্রতিষ্ঠা ঘোষণায় বলা হয়েছে, সংগঠনটি ‘অন্য কোনও রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত জোট নয়’। কিন্তু গত বছরের সম্মেলনে পুতিন পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগ করেন।

অন্যদিকে, শি ‘ভয় দেখানোর কর্মকাণ্ড’-এর নিন্দা করেন, যা যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার প্রতি ইঙ্গিত হিসেবে দেখা হয়। এবারের সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং তার তুর্কি প্রতিপক্ষ রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও উপস্থিত থাকার কথা রয়েছে। তবে তুরস্ক এই সংগঠনের সদস্য নয়।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এবারের ‘এসসিও’সম্মেলনের ফাঁকে পেজেশকিয়ানের সঙ্গে পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইরান ২০২৩ সালে এই জোটে যোগ দেয়। দেশটির সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে এবং চীনের সঙ্গে রয়েছে জ্বালানি খাতে ঘনিষ্ঠ যোগাযোগ। ২০২৬ সালের ২৪ জুলাই কিরগিজস্তানের চোলপন-আতায় অনুষ্ঠিত ‘এসসিও’এর পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকের ফাঁকে বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

‘এসসিও’ এর ১০টি স্থায়ী সদস্য দেশের পাশাপাশি আরও ১৫টি দেশ ‘ডায়ালগ পার্টনার’ হিসেবে সংগঠনটির সঙ্গে যুক্ত। এসব দেশের মধ্যে রয়েছে তুরস্ক, সৌদি আরব ও কাতার।

‘এসসিও’ পূর্ণ সদস্য ভারত ও পাকিস্তানের নেতারাও এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এই জোটের দাবি, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ এবং বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের ২৫ শতাংশের প্রতিনিধিত্ব করে তারা।

সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তিনি জি২০-এর সদস্য দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্যের শর্তগুলো নতুন করে পর্যালোচনা করতে উৎসাহিত করবেন। তিনি বেইজিংয়ের ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বাণিজ্য উদ্বৃত্তকে ‘অস্থিতিশীল’ বলে আখ্যা দিয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রে জি২০-এর অর্থনৈতিক নেতাদের বৈঠকের আগে রয়টার্সকে বেসেন্ট বলেন, ‘১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত নিয়ে বিশ্ব একটি চীনকে মেনে নিতে পারে না।’

তিনি আরও বলেন, ‘চীনের অর্থনীতি বেশ দুর্বল এবং তারা রফতানির মাধ্যমে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তাদের অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনা প্রয়োজন।’

মার্কিন অর্থমন্ত্রী আরও জানান, জি২০ সম্মেলনের সময় তিনি চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর প্যান গংশেংয়ের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করার পরিকল্পনা করেছেন। তবে বৈঠকের বিস্তারিত বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

আজ কোন এলাকায় বেশি বৃষ্টি হতে পারে?

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
আজ কোন এলাকায় বেশি বৃষ্টি হতে পারে?

বাংলাদেশের অধিকাংশ এলাকায় সোমবার (৩১ আগস্ট) অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরের বিভাগগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

ঢাকায় সকালের দিকে হালকা মেঘ থাকলেও দুপুর ৩টা থেকে বিকাল ৪টার মধ্যে বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।

বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৩ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে।