বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

আম্পানের ছায়া: মানুষের অসহায়ত্ব আর সুন্দরবনের লড়াই

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
আম্পানের ছায়া: মানুষের অসহায়ত্ব আর সুন্দরবনের লড়াই

সচ্চিদানন্দ দে সদয়

২০২০ সালের মে মাস। পৃথিবী তখন এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। করোনাভাইরাসের আতঙ্কে মানুষ ঘরবন্দী, শহর থমথমে, হাসপাতালগুলো উদ্বেগে ভারী। ঠিক সেই সময় বঙ্গোপসাগরের গভীরে জন্ম নেয় আরেক আতঙ্কÑঘূর্ণিঝড় আম্পান। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এটি পরিণত হয় এক সুপার সাইক্লোনে। আবহাওয়াবিদরা সতর্ক করছিলেন, উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি সামনে কতটা ভয়াবহতা অপেক্ষা করছে।

 

২০২০ সালের ২০ মে সন্ধ্যার দিকে সুন্দরবন ঘেঁষে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে আম্পান। ঘণ্টায় প্রায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়া, প্রবল জলোচ্ছ্বাস আর মুষলধারে বৃষ্টি মিলে মুহূর্তেই পুরো উপকূলকে এক অচেনা ভূখ-ে পরিণত করে। কয়েক ঘণ্টার সেই তা-ব কেড়ে নেয় বহু মানুষের জীবন, ধ্বংস করে লাখো মানুষের স্বপ্ন, আর রেখে যায় লবণাক্ত পানির দীর্ঘশ্বাস। আজও সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট কিংবা শ্যামনগরের অনেক মানুষ আম্পানের কথা বলতে গিয়ে থেমে যান।

 

কারও চোখে জল আসে, কেউ দীর্ঘশ্বাস ফেলেন। কারণ, আম্পান শুধু একটি ঘূর্ণিঝড় ছিল না; এটি ছিল উপকূলবাসীর বেঁচে থাকার সংগ্রামে এক নির্মম অধ্যায়। উপকূলের মানুষ ঝড়ের ভাষা বুঝতে শেখে ছোটবেলা থেকেই। আকাশের রঙ বদলে গেলে, বাতাসের আচরণ অস্বাভাবিক হয়ে উঠলে কিংবা নদীর পানি ফুলে উঠলে তারা আঁচ করতে পারেÑবিপদ আসছে। আম্পানের আগেও তেমন লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু সেই সময় পরিস্থিতি ছিল আরও জটিল। করোনার কারণে মানুষের মধ্যে ছিল ভয় ও অনিশ্চয়তা।

 

আশ্রয়কেন্দ্রে গেলে সংক্রমণের ঝুঁকি, আবার ঘরে থাকলে প্রাণহানির আশঙ্কা। সাতক্ষীরার শ্যামনগরের এক বৃদ্ধ জেলে পরে বলেছিলেন, “করোনার ভয় ছিল, কিন্তু ঝড়ের ভয় তার চেয়েও বড় ছিল। কারণ করোনা ধীরে মারে, ঝড় এক রাতেই সব নিয়ে যায়। ”সরকারি উদ্যোগে লাখো মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছিল। কিন্তু উপকূলের অনেক মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত ঘর ছাড়তে চাননি। কারণ তাদের ভয় ছিল অন্য জায়গায়Ñঘর ফেলে গেলে যদি সব চুরি হয়ে যায়? গবাদিপশু কে দেখবে? মাছের ঘের ভেসে গেলে কী হবে? এই দ্বিধা উপকূলের মানুষের চিরন্তন বাস্তবতা। ২০ মে বিকেলের পর থেকেই আবহাওয়া ভয়ংকর হয়ে ওঠে।

 

আকাশ কালো হয়ে যায়, বাতাসের শব্দ ধীরে ধীরে গর্জনে রূপ নেয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হয় প্রকৃতির উন্মত্ততা। প্রথমে টিনের চাল উড়তে থাকে। তারপর একের পর এক গাছ ভেঙে পড়ে। বিদ্যুতের খুঁটি মাটিতে লুটিয়ে যায়। নদীর পানি ফুলে উঠে বাঁধের গায়ে আছড়ে পড়ে। অনেক এলাকায় মানুষ ঘরের ভেতরে বসে শুধু মৃত্যুর অপেক্ষা করেছে। সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, কয়রা কিংবা দাকোপের বহু মানুষ পরে জানিয়েছেন, সেদিন বাতাসের শব্দ শুনে মনে হচ্ছিল পুরো পৃথিবী ভেঙে পড়ছে।

 

কাঁচা ঘরগুলো যেন কাগজের তৈরি খেলনার মতো উড়ে যাচ্ছিল। অনেক পরিবার শেষ মুহূর্তে ঘরের চাল ধরে বসে ছিল। কেউ সন্তানকে বুকে চেপে রেখেছিল, কেউ বৃদ্ধ মাকে আঁকড়ে ধরে কাঁদছিল। জলোচ্ছ্বাসের পানি যখন ঘরে ঢুকতে শুরু করল, তখন আতঙ্ক আরও বেড়ে যায়। রাতের অন্ধকারে মানুষ বুঝতেই পারছিল না কোথায় রাস্তা, কোথায় নদী। অনেক এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোনা পানি লোকালয়ে ঢুকে পড়ে। মুহূর্তেই গ্রাম পরিণত হয় নদীতে। কেউ গাছের ডালে আশ্রয় নেয়, কেউ স্কুলের ছাদে উঠে প্রাণ বাঁচায়।

 

আম্পানের সবচেয়ে ভয়াবহ ক্ষত তৈরি হয়েছিল ঝড় থেমে যাওয়ার পর। কারণ দুর্যোগের পর মানুষ দেখলÑতাদের চারপাশে শুধু লবণাক্ত পানি আর ধ্বংসস্তূপ। উপকূলের কৃষিজমি লোনা পানিতে তলিয়ে যায়। ধানক্ষেত নষ্ট হয়ে পড়ে থাকে। মাছের ঘের ভেসে যায়। পুকুরের মিঠাপানি নষ্ট হয়ে যায়। অনেক এলাকায় মাসের পর মাস বিশুদ্ধ পানির সংকট ছিল। একজন কৃষক বলেছিলেন, “ঘর ভাঙার কষ্ট একরকম, কিন্তু জমি মরে যাওয়ার কষ্ট আরও বড়। কারণ জমিই ছিল আমাদের বাঁচার ভরসা।”

 

উপকূলের বহু পরিবার দিনমজুরি, কৃষিকাজ কিংবা মাছ চাষের ওপর নির্ভরশীল। আম্পানের পর তারা একসঙ্গে সব হারায়। কাজ নেই, ঘর নেই, খাবার নেই। অনেকে রাস্তার পাশে কিংবা বাঁধের ওপর অস্থায়ী ঘর বানিয়ে থাকতে বাধ্য হয়।সবচেয়ে বেশি কষ্টে পড়ে নারী, শিশু ও বৃদ্ধরা। বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ ছড়িয়ে পড়ে। অনেক নারীকে দূর থেকে পানি এনে রান্না করতে হয়েছে। শিশুরা অপুষ্টিতে ভুগেছে। গর্ভবতী নারীদের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ে।দুর্যোগের পর মানুষ শুধু খাবারের জন্য নয়, নিরাপদ পানির জন্যও দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে।

 

উপকূলের মানুষের কাছে তখন এক বোতল মিঠাপানি ছিল সোনার চেয়েও মূল্যবান। প্রতিটি দুর্যোগের পর একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠেÑদারিদ্র্য মানুষকে সবচেয়ে বেশি অসহায় করে তোলে। যাদের পাকা ঘর আছে, সঞ্চয় আছে কিংবা শহরে যাওয়ার সুযোগ আছে, তারা তুলনামূলক দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু উপকূলের দরিদ্র মানুষের জীবন দুর্যোগের পর আরও অনিশ্চিত হয়ে পড়ে। একটি ঘূর্ণিঝড় তাদের বহু বছরের সঞ্চয় মুহূর্তে ধ্বংস করে দেয়। একজন জেলের নৌকা ভেঙে গেলে তার আয়ের পথ বন্ধ হয়ে যায়। একজন কৃষকের জমি লবণাক্ত হয়ে গেলে তার পরিবার বছরের পর বছর ক্ষতির মধ্যে থাকে।

 

আম্পানের পর বহু পরিবার ঋণের ফাঁদে পড়ে যায়। কেউ এনজিও থেকে ঋণ নেয়, কেউ মহাজনের কাছ থেকে সুদে টাকা নেয়। কিন্তু জীবিকা স্বাভাবিক না হওয়ায় সেই ঋণ শোধ করা আরও কঠিন হয়ে পড়ে। উপকূলের মানুষের জীবনে দুর্যোগ যেন এক চক্রের মতো। একটি ঝড় কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি দুর্যোগ এসে আঘাত করে। ফলে তাদের জীবন থেকে স্থিতিশীলতা শব্দটাই হারিয়ে যাচ্ছে। আম্পানের ভয়াবহতার মধ্যে সবচেয়ে বড় আশার জায়গা ছিল সুন্দরবন।

 

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটি আবারও প্রমাণ করেছে, প্রকৃতি কখনও কখনও মানুষের সবচেয়ে বড় রক্ষাকবচ হয়ে ওঠে।বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন না থাকলে আম্পানের ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতে পারত। বনাঞ্চলের ঘন গাছপালা ঝড়ের গতি কমিয়েছে, জলোচ্ছ্বাসের শক্তি শোষণ করেছে এবং উপকূলের বহু এলাকা সরাসরি আঘাত থেকে রক্ষা করেছে। উপকূলের মানুষও এই সত্য জানে। তারা বলে, “সুন্দরবন আছে বলেই আমরা এখনও বেঁচে আছি।”কিন্তু প্রশ্ন হলোÑআমরা কি সেই সুন্দরবনকে রক্ষা করতে পেরেছি?

 

বছরের পর বছর বন উজাড়, নদী দূষণ, অবৈধ দখল, কয়লাভিত্তিক শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন হুমকির মুখে পড়েছে। লবণাক্ততা বাড়ছে, নদী ভরাট হচ্ছে, বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হচ্ছে।যে বন আমাদের জীবন বাঁচায়, সেই বনকেই আমরা প্রতিনিয়ত দুর্বল করে দিচ্ছি। এটি শুধু পরিবেশগত অপরাধ নয়; এটি আত্মঘাতী সিদ্ধান্ত। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে পারে বাংলাদেশ।

 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোর একটি। অথচ ক্ষতিগ্রস্তদের তালিকায় দেশটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। উন্নত দেশগুলোর শিল্পায়ন ও অতিরিক্ত কার্বন নিঃসরণের প্রভাব এসে পড়ছে বাংলাদেশের উপকূলের দরিদ্র মানুষের জীবনে। একজন কৃষক, যিনি হয়তো জীবনে কোনোদিন গাড়িতে চড়েননি, তিনি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার হয়ে উঠছেন। তার জমি লবণাক্ত হচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। সব দুর্বলতার মধ্যেও বাংলাদেশ ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশ্বের কাছে একটি উদাহরণ।

 

আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং স্বেচ্ছাসেবক কার্যক্রমের কারণে প্রাণহানি আগের তুলনায় অনেক কমেছে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে লাখো মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু এখন তুলনামূলক কম প্রাণহানি হচ্ছে। এটি অবশ্যই বড় অর্জন। তবে এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে। অনেক আশ্রয়কেন্দ্র পর্যাপ্ত নয়। অনেক এলাকায় টেকসই বেড়িবাঁধ নেই। দুর্যোগের পর পুনর্বাসন কার্যক্রম ধীরগতির হয়ে পড়ে। অনেক ক্ষতিগ্রস্ত পরিবার দীর্ঘ সময় সহায়তা থেকে বঞ্চিত থাকে। উপকূলের মানুষ শুধু ত্রাণ চায় না; তারা টেকসই নিরাপত্তা চায়। তারা এমন ভবিষ্যৎ চায়, যেখানে প্রতিটি ঝড়ে তাদের নতুন করে নিঃস্ব হতে হবে না। সব দুর্যোগের পরও উপকূলের মানুষ হার মানে না। এই মানুষগুলোই বাংলাদেশের সবচেয়ে বড় সাহসের প্রতীক।

 

ঝড়ের পরদিনই কেউ ভাঙা ঘর মেরামত শুরু করে। কেউ জাল সেলাই করে নদীতে নামে। কেউ লোনা জমিতে আবারও ফসল ফলানোর চেষ্টা করে।তাদের জীবন কষ্টে ভরা, কিন্তু সেই জীবনের ভেতরেই আছে বেঁচে থাকার অসাধারণ শক্তি। সাতক্ষীরার এক নারী বলেছিলেন, “আমরা কাঁদি, আবার ঘুরে দাঁড়াই। কারণ বাঁচতে তো হবেই।” এই ঘুরে দাঁড়ানোর শক্তিই উপকূলকে টিকিয়ে রেখেছে। আম্পানের মতো দুর্যোগ থেকে শিক্ষা নিয়ে এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া জরুরি।

প্রথমত, উপকূলীয় বেড়িবাঁধ আরও শক্তিশালী ও টেকসই করতে হবে। অনেক বাঁধ বছরের পর বছর সংস্কারহীন অবস্থায় পড়ে থাকে। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে নি¤œমানের কাজ হয়। ফলে সামান্য জলোচ্ছ্বাসেই বাঁধ ভেঙে যায়। দ্বিতীয়ত, সুন্দরবন রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে। বন ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে। তৃতীয়ত, উপকূলের মানুষের জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করতে হবে। শুধু কৃষি বা মাছের ঘেরের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।

 

দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র শিল্প গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। চতুর্থত, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ নিয়ে আন্তর্জাতিক পরিসরে আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। যারা দূষণ করে, তাদেরই ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে হবে। আম্পান আমাদের একটি গভীর শিক্ষা দিয়েছেÑপ্রকৃতিকে জয় করা যায় না। প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়নের স্বপ্ন শেষ পর্যন্ত মানুষের জন্যই বিপদ ডেকে আনে।নদী দখল, বন উজাড়, অপরিকল্পিত শিল্পায়ন, প্লাস্টিক দূষণÑসবকিছু মিলিয়ে আমরা নিজেরাই নিজেদের বিপদ বাড়াচ্ছি। প্রকৃতি একসময় তার প্রতিক্রিয়া দেখায়, আর সেই প্রতিক্রিয়াই হয়ে ওঠে ঘূর্ণিঝড়, বন্যা কিংবা জলোচ্ছ্বাস।

 

সুন্দরবন, নদী ও পরিবেশকে রক্ষা করা এখন শুধু পরিবেশবাদীদের দাবি নয়; এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। কারণ, উপকূল ভেঙে গেলে শুধু কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হবে নাÑক্ষতিগ্রস্ত হবে পুরো বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যৎ। আম্পানের ছয় বছর পেরিয়ে গেলেও উপকূলের অনেক মানুষ এখনও সেই ক্ষত বহন করছে। কোথাও এখনও ভাঙা বাঁধের স্মৃতি, কোথাও লবণাক্ত জমির অভিশাপ, কোথাও হারিয়ে যাওয়া মানুষের কান্না। কিন্তু এই দুর্যোগ আমাদের চোখ খুলে দিয়েছে।

 

বুঝিয়ে দিয়েছে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, সহাবস্থানই টিকে থাকার একমাত্র পথ। আজ যদি আমরা সুন্দরবনকে রক্ষা করি, উপকূলকে শক্তিশালী করি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতন হই, তাহলে ভবিষ্যতের প্রজন্ম হয়তো আরও নিরাপদ বাংলাদেশ পাবে।আর যদি আমরা এখনও উদাসীন থাকি, তাহলে আম্পান শুধু অতীতের একটি ঝড় হয়ে থাকবে না; এটি হয়ে উঠবে ভবিষ্যতের আরও বড় বিপর্যয়ের পূর্বাভাস।

লেখক: সংবাদকর্মী

Ads small one

সম্পাদকীয়/ প্রসঙ্গ: ডেঙ্গু সচেতনতার পাশাপাশি প্রয়োজন কার্যকর পদক্ষেপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: ডেঙ্গু সচেতনতার পাশাপাশি প্রয়োজন কার্যকর পদক্ষেপ

বর্ষার স্থায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে খুলনার পাইকগাছায় হঠাৎ করেই ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, জুন মাসের তুলনায় জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি দাঁড়িয়েছে। হঠাৎ করে এডিস মশাবাহিত এই রোগের বিস্তার স্থানীয় অধিবাসীদের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, বাসাবাড়ির আঙিনায় কিংবা আশপাশে জমে থাকা পরিষ্কার পানি—যেমন পরিত্যক্ত পাত্র, টায়ার, ড্রেন ও ডাবের খোসাই এডিস মশার প্রজননক্ষেত্র হিসেবে কাজ করছে। এ ছাড়া উপজেলার বাইরে থেকেও আক্রান্ত রোগী আসার কারণে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতামূলক প্রচার চালানো সাধুবাদ পাওয়ার যোগ্য। চিকিৎসকদের বক্তব্য স্পষ্ট—ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং মশারির ব্যবহার প্রাথমিক ও কার্যকর প্রতিরোধক।
তবে বাস্তবতা হলো, কেবল সচেতনতামূলক বার্তা কিংবা পরামর্শ প্রদান করে এমন জনস্বাস্থ্য সংকট পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সাধারণ মানুষের নিজস্ব সচেতনতার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত সমন্বয় এখানে অত্যন্ত জরুরি।
পাইকগাছার বর্তমান পরিস্থিতি যেন মহামারীর দিকে মোড় না নেয়, সে জন্য অবিলম্বে কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তা হলোÑ পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর উদ্যোগে পাইকগাছার প্রতিটি ওয়ার্ডে অবিলম্বে কার্যকর ওষুধ প্রয়োগ (ফগিং ও লার্ভিসাইড স্প্রে) শুরু করতে হবে। ড্রেন, বদ্ধ জলাশয় ও জমে থাকা পানির স্থানগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা নিতে হবে। জ্বর হলেই যেন রোগীরা হাসপাতালে এসে পরীক্ষা করান, সে লক্ষ্যে চিকিৎসাসেবা সহজলভ্য রাখা এবং গ্রামপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নজরদারি বাড়াতে হবে। কাজের তাগিদে বা ভ্রমণের কারণে যারা বাইরে থেকে উপজেলায় আসছেন, তাঁদের লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষার আওতায় আনতে হবে।
ডেঙ্গু পরিস্থিতি জটিল রূপ নেওয়ার আগেই সমন্বিত ও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রশাসনিক তৎপরতা এবং জনসচেতনতাÑএই দুইয়ের সমন্বয় ছাড়া পাইকগাছাকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে জোর দেবেনÑএমনটাই প্রত্যাশা।

​মিরপুরে সাবেক গাড়িচালককে ‘হত্যার চেষ্টা’, এমপি গাজী নজরুলের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
​মিরপুরে সাবেক গাড়িচালককে ‘হত্যার চেষ্টা’, এমপি গাজী নজরুলের বিরুদ্ধে অভিযোগ

Oplus_131072

​পত্রদূত ডেস্ক: ​সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অসামাজিক কার্যকলাপের গোপন তথ্য জেনে ফেলার কারণে সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমানকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটির বিচার দাবি করে এবং নিজের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী ওবায়দুর রহমান। আবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
​আবেদনে ওবায়দুর রহমান (জাতীয় পরিচয়পত্র নম্বর: ২৩৬৭৪৫০৬৫৩) উল্লেখ করেন, বিগত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগরে অবস্থিত ‘রোজ গার্ডেন টাওয়ার ২’-এর একটি ফ্ল্যাটে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
​আবেদনকারীর দাবি, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নির্দেশে তিন ব্যক্তি লাঠিসোটা নিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। হামলার বিস্তারিত বর্ণনা দিয়ে আবেদনে বলা হয়, ওবায়দুরের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তাঁর মা ও ছোট বোন এসে তাকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
​হামলার পেছনের কারণ হিসেবে ওবায়দুর রহমান আবেদনে দাবি করেন, তিনি এমপি গাজী নজরুলের দীর্ঘদিনের গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ছিলেন। এই সুবাদে এমপির বিভিন্ন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত অসামাজিক কার্যকলাপের তিনি প্রত্যক্ষদর্শী।
​আবেদনে অভিযুক্ত সংসদ সদস্যের বিরুদ্ধে এলাকায় জমি ও বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং গ্যাং বা ‘মব’ গঠন করে সন্ত্রাসের অভিযোগ আনা হয়। এছাড়া বিভিন্ন স্থানে এমপির বিতর্কিত গতিবিধির কয়েকটি নির্দিষ্ট তারিখ ও সময়ের কথা আবেদনে উল্লেখ করে তা সিসিটিভি ফুটেজ এবং ভিডিও প্রমাণের মাধ্যমে যাচাই করার দাবি জানানো হয়। ​এমপি গাজী নজরুলের আদেশে এই হামলা চালানো হয়েছে দাবি করে ওবায়দুর রহমান অভিযুক্ত হামলাকারী এবং নির্দেশদাতার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন।
এদিকে বিতর্কের মুখেই ২১ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি লিখিত বিবৃতি দিয়ে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। লিখিত বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ঘটনাটি গত ১৩ জুলাইয়ের এবং এর পেছনে তাঁর নিজস্ব গাড়িচালকের সুপরিকল্পিত ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির নীল নকশা রয়েছে।
বিবৃতিতে ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, গত ১৩ জুলাই তিনি তাঁর প্রথমা স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে সঙ্গে নিয়ে মগবাজারে অবস্থিত দ্বিতীয় স্ত্রীর পিতা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তাঁরা আনুমানিক সোয়া এক ঘণ্টা অবস্থান করেন। অবস্থানকালে গাড়িচালক ওবায়দুল্লাহ সুকৌশলে ৬ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে ওই কার্যালয়ে ঢোকার ব্যবস্থা করে দেয়।
তিনি অভিযোগ করে বলেন, ওই অপরিচিত ব্যক্তিরা কক্ষে ঢুকে তাঁর ও পরিবারের সদস্যদের পরিচয় জানতে চেয়ে চরম হেনস্তা করে। একপর্যায়ে তাঁদের কার্যালয়ের নিচে একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সে সময় তাৎক্ষণিকভাবে কিছু টাকা প্রদান করার পরই তাঁরা সেখান থেকে রেহাই পান।
ঘটনার পরবর্তী পরিস্থিতিতে গাজী নজরুল ইসলাম জানতে পারেন যে, এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন তাঁর গাড়িচালক ওবায়দুল্লাহ, যিনি সম্পর্কে তাঁর দ্বিতীয় স্ত্রীর মামা। সংসদ সদস্য জানান, তাঁর শ্বশুর মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর দুলাভাইয়ের পারিবারিক পূর্বশত্রুতা ছিল। ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে ওবায়দুল্লাহ তাঁর কাছে ৫ লাখ টাকা এবং মাসুম বিল্লাহর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে অফিসের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং পরিবারের ক্ষতি করার সরাসরি হুমকি দেওয়া হয়।

দেশের সীমানা পেরিয়ে বিবিসির খবরেও এমপি গাজী নজরুল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
দেশের সীমানা পেরিয়ে বিবিসির খবরেও এমপি গাজী নজরুল

Oplus_131072

ভিডিওতে ভাইরাল, জামায়াত এখন কী করবে
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের একটি ঘনিষ্ঠ মুহূর্তের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি কেন্দ্র করে সংসদ সদস্য, তাঁর প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, শ্বশুর ও দলীয় নেতাদের কাছ থেকে নানা ব্যাখ্যামূলক ও পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। পাশাপাশি ইন্টারনেটে দ্বিতীয় স্ত্রীর একটি বিতর্কিত জীবনবৃত্তান্ত (বায়োডাটা) ও কাবিননামা ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন মোড় নিয়েছে। বিষয়টি মঙ্গলবার টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। দেশের সীমানা পেরিয়ে বিবিসির খবরেও স্থান পায় এমপি গাজী নজরুল ইসলাম। বিবিসির খবরে বলা হয়Ñ এক তরুণীর সাথে নিজের ‘ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও’ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাংলাদেশের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলছেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তার দাবি, তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ই জুন ওই তরুণীকে বিয়ে করেছেন।
যদিও সামাজিক মাধ্যমে ওই তরুণীর একটি জীবন বৃত্তান্ত ছড়িয়ে পড়েছে। এতে সবুজ কালির কলমে ‘জোর সুপারিশ করছি’ লিখে স্বাক্ষর করেছেন মি. ইসলাম, যাতে তারিখ উল্লেখ আছে ২২শে জুন ২০২৬। ওই জীবন বৃত্তান্তে তরুণীটির বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে।
ভাইরাল হয়ে পড়া ওই জীবন বৃত্তান্ত অনুযায়ী তরুণীটি ২০০৮ সালের ২২শে মে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ ৭৭ বছর বয়েসি মি. ইসলামের দাবি অনুযায়ী ১৭ই জুন বিয়ে হলে ওই দিন তরুণীটির বয়স ছিল ১৮ বছর ২৬দিন।
গাজী নজরুল ইসলাম এর আগে পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদে জামায়াত দলীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে জানিয়েছিলেন যে, মি ইসলাম একজন মুক্তিযোদ্ধা।
এদিকে তরুণীর সাথে ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল হওয়ার পর ‘মেয়েদের শালীনভাবে চলাফেরা ও মাথায় পর্দা রাখার পরামর্শ’ দেওয়া নিয়ে মি. ইসলামের একটি বক্তব্যের পুরনো ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারের সময় তিনি ওই মন্তব্য করেছিলেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে জানিয়েছেন যে ঘটনাটির দিকে তারা দলীয়ভাবে নজর রাখছেন এবং বেআইনি বা অবৈধ কিছুর প্রমাণ পেলে সে অনুযায়ী দল ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তিনি। তার দল জামায়াতে ইসলামীর দিক থেকেও একই বক্তব্য দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাঞ্জাবি পরিহিত অবস্থায় গাজী নজরুল ইসলামকে সালোয়ার কামিজ পরিহিত এক তরুণীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। তার এই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার জন্য মি. ইসলাম ওই তরুণীর এক মামাকে দায়ী করেছেন।
কিন্তু ওই তরুণী তার বিবাহিত স্ত্রী হয়ে থাকলে তার মামা কেন এটি করবে সেই প্রশ্নের কোনো জবাব আসেনি কোনো পক্ষ থেকে।
সোমবার বিকেল থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করলে প্রথম দিকে ফেসবুকে তার সমর্থকরা এটি ‘এআই ব্যবহার করে করা হয়েছে’ উল্লেখ করে পাল্টা প্রচারণা শুরু করে। কিন্তু মঙ্গলবার সকাল নাগাদ কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দাবি করে যে ভিডিও এআই দিয়ে বানানো নয়।
এসব নিয়ে বিতর্কের মধ্যেই মঙ্গলবার বেলা ১২টা ০১ মিনিটে নিজের ফেসবুক পাতায় একটি বিবৃতি দিয়েছেন গাজী নজরুল ইসলাম।
এতে তিনি দাবি করেন, গত ১৭ই জুন পারিবারিকভাবে তার প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় স্ত্রীর পিতার বাসভবনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ফলে তার বিরুদ্ধে ‘প্রচারিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের কোনো সত্যতা নেই’ বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি দাবি করেন যে, গত ১৩ জুলাই, ২০২৬ ইং তারিখে তিনি তার প্রথমা ও দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর পিতার ব্যবসায়িক অফিসে যান।
“সেখানে আমরা আনুমানিক সোয়া এক ঘণ্টা অবস্থান করি। আমরা উক্ত অফিসে অবস্থানকালে যোহরের নামাজ আদায়ের পূর্বে আমার গাড়িচালক ও আমার দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যায়। পরবর্তীতে সে ৫/৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের জিম্মি করে ১ লক্ষ টাকা আদায় করে”।
তিনি ওই বিবৃতিতে আরও বলেন, “আমি চলাচলের জন্য যে ভাড়াকৃত গাড়িটি ব্যবহার করি, ওবায়দুল্লাহর যোগসাজশে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় আমাদের কাছে কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। আমি এসময় জানতে পারি, আমার দ্বিতীয় স্ত্রীর পিতা মোঃ মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে।
‘’পরবর্তীতে, হিংসা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত”।
কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের একজন এমপিকে তার বৈধ দ্বিতীয় স্ত্রীর মামা বা তার লোকেরা জিম্মি করে টাকা আদায় করবেন- এ দাবি কতটা যৌক্তিক তাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নজরুল ইসলামের দাবি অনুযায়ী ঘটনাটি ঘটেছে মগবাজারে, যেটি কেন্দ্রীয় কার্যালয়ের কাছেই। সাধারণত ওই এলাকায় জামায়াতের বহু কর্মী সমর্থকের উপস্থিতি থাকে।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বিবিসি বাংলাকে বলছেন, “কথাটা হয়তো যৌক্তিক মনে হচ্ছে না কিন্তু এমপি সাহেব আমাদের জানিয়েছেন যে তিনি তার স্ত্রীদের নিয়েই সেখানে গিয়েছিলেন। তার স্ত্রীরাও সামাজিক মাধ্যমে বলেছেন। তারপরেও আমরা সাংগঠনিকভাবে দেখবো যে তাকে হেয় করার চেষ্টা হয়েছে নাকি অন্য কিছু হয়েছে। সেটি দেখে সে অনুযায়ী পদক্ষেপ নিবো আমরা”।
মঙ্গলবার দুপুরের পর পর গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী পরিচয় দিয়ে মাকসুদা ইসলাম একটি ভিডিও বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে। সেখানে তাকে লিখিত বিবৃতি পড়তে দেখা গেছে।
এতে তিনি বলেছেন, “আমার স্বামী গাজী নজরুল ইসলামের সহিত মরিয়মের (দ্বিতীয় স্ত্রী) সাথে বিবাহ হয়েছে। যারা এটা নিয়ে কুৎসা রটাচ্ছে তীব্র প্রতিবাদ জানাই। এ থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো”।
এরপর নিজেকে গাজী নজরুল ইসলামের স্ত্রী পরিচয় দিয়েও আরেকটি বক্তব্য দেন গাজী নজরুল ইসলামের সাথে দেখা যাওয়া তরুণী। এই ভিডিওতে তাকে মুখে মাস্ক পরা দেখা গেছে। সেখানে ওই তরুণী বলেছেন, “আমার স্বামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে সে বিষয়ে আমি দেশবাসীর সামনে প্রকৃত ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই।’’
তিনি বলেন, “প্রথমত আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। ২০২৬ সালের ১৭ই জুন সাতক্ষীরার শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। তেরই জুলাই গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে মগবাজারে আমার বাবার অফিসে যান”।
জামায়াতের নায়েবে আমির ও সংসদীয় দলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে বলছেন, বিষয়টি তাদের দৃষ্টিতে এসেছে এবং তারা এ বিষয়ে নজর রাখছেন।
“সামাজিক মাধ্যমে বিষয়টি নানাভাবে এসেছে। ওনার ও তার স্ত্রীদের বক্তব্যও এসেছে। তিনি যদি বেআইনি ও অবৈধ কিছু না করেন তাহলে সেটি তার ব্যক্তিগত বিষয়। কিন্তু তিনি যদি বেআইনি ও অবৈধ কিছু করে থাকেন তাহলে অবশ্যই জামায়াত দল হিসেবে ব্যবস্থা নিবে,” বিবিসি বাংলাকে বলেছেন তিনি।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বিবিসি বাংলাকে বলছেন, “এমপি সাহেব বলেছেন সাথে তার স্ত্রী ছিল। এখন সেই ভিডিও কিভাবে ভাইরাল হলো সেই তথ্য উদঘাটন করতে হবে। এটি কী তাকে হেয় করার চেষ্টা নাকি অন্য কোনো বিষয় সেটি সাংগঠনিকভাবে দেখে, শুনে ও বুঝে আমরা পদক্ষেপ নিব”।
গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল শোরগোলের মধ্যেই জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে বলেছে যে, “গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে”।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম কে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবরাখবর প্রচারিত হয়েছে তার প্রেক্ষিতে আজ ২১শে জুলাই (মঙ্গলবার) এক বিবৃতি প্রদান করেছেন।
তিনি বলেন, “অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে”।
“ইতোমধ্যেই বিষয়টি নিয়ে জনাব গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে,” বিবৃতিতে দলটি বলেছে।