মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

তুমি বুনে দাও বেণী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
তুমি বুনে দাও বেণী

মুকুন্দ মন্ডল
পশমি চাদরের ভেতর থেকেও তোমার চোখ
দেখতে দেখতে চলে যাও দৃশ্য থেকে দৃশ্যান্তরে
ঢুকে পড়ো বাস্ত বীক্ষণে
জহুরির ঘষামাজা, অক্ষয় তিলক
সুনেত্রা, তুমি অন্ধকার ভেঙে ভেঙে
পথ তৈরি করো আলোর উৎসবের
মার্বেল পাথরের উজ্জয়িনী প্রাসাদ।

ভালোবাসার অকৃত্রিম প্রাবল্যে
প্রেরণার উৎস মুখে দাঁড়িয়ে
সমুদ্রকেও টেনে আনো কাছে
সীমানা ছাপিয়ে উপহারের ডালা হাতে
ছড়িয়ে দাও অরণ্যকে বিশাল চেতনায়
বৃক্ষের আন্দোলিত পত্রাবলিতে।

শিশুর খেলনা বক্সের রং পেন্সিলে
সব রঙ গুলো উঠে আসে রংধনুর
উড়িয়ে দাও শ্বেত কপোত সাথে
বেদনার নীল অপরাজিতা
শান্ত বাতাসের সাথে প্রবল ঝড়োহাওয়ার
স্নিগ্ধ স্রোতের সাথে প্রবল জলোচ্ছ্বাসের।

বিস্তৃীর্ণ ফসলের মাঠ
চেতনার উর্বর ভূমিতে উৎকীর্ণ,
লাঙলের ফাল রতনের সুগভীর অন্বেষা।

কবিতা তুমি বুনে দাও বেণী, মানব জমিনে
ঋদ্ধ ফসলের, কোরাস সুরেও কণ্ঠ জোড়ে
স্বরলিপির আহূত সাধন,
প্রজ্ঞার আলোকে নির্মিত
ছন্দ উপমা অলংকারের এক বিমূর্ত মনোভূমি।

Ads small one

সরুলিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
সরুলিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

তালা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। সংক্ষিপ্ত পথসভায় শেখ জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে সরুলিয়া ইউনিয়নকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে ক্লাইম্ব প্রকল্পের আওতায় বিশ্ব টয়লেট দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
কালিগঞ্জে ক্লাইম্ব প্রকল্পের আওতায় বিশ্ব টয়লেট দিবস পালন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্ব টয়লেট দিবস-২০২৬ পালিত হয়েছে। রূপান্তরের উদ্যোগে ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় ক্লাইম্ব প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ টয়লেট, সমতার আগামী’।

অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, সংরক্ষিত ইউপি সদস্য সাজিদা খাতুন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা বদরুদ্দোজা।

দিবসটি উপলক্ষে নিরাপদ স্যানিটেশন বিষয়ে আলোচনা, স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর টয়লেট পরিদর্শন, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও অঙ্গীকারের দেয়াল কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নারী, শিশু, কিশোর-কিশোরী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুস্বাস্থ্যের পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করার জন্য জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কয়রায় জেজেএস প্রকল্পের সমাপনী কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
কয়রায় জেজেএস প্রকল্পের সমাপনী কর্মশালা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থাটির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেজেএসের প্রকল্প সমন্বয়কারী মো. মামুনার রশীদের সভাপতিত্বে এবং উপজেলা সমন্বয়কারী মো. নাসীর উদ্দীনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান এবং সাংবাদিক সদর উদ্দীন আহমেদ ও মো. হুমায়ুন কবির। কর্মশালায় জেজেএস প্রকল্পের মার্কেট অ্যান্ড ভ্যালু চেইন অফিসার মো. আব্দুল বাকীসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।