শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশাশুনিতে তিন পরিবারের মাঝে ঈদ উপহার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
আশাশুনিতে তিন পরিবারের মাঝে ঈদ উপহার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন ও জুলাই আন্দোলনে তিন নিহতের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পরিদর্শন কক্ষটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এরপর জুলাই আন্দোলনে নিহত আমান বিল্লাহ, আলম সরদার ও আদম আলীর পরিবারের সদস্যদের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Ads small one

বেনাপোলে বৃক্ষ রোপনের কর্সসুচি উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
বেনাপোলে বৃক্ষ রোপনের কর্সসুচি উদ্বোধন

বেনাপোল (যশোর) প্রতিনিধি: সামাজিক বানায়নের আওতায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসুচি বাস্তবায়নের আওতায় বেনাপোলে বৃক্ষ রোপনের কর্সসুচি উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার দুপুরে বেনাপোল ওযেব্রীজের পাশে গাছ রোপন করে কর্মসুচির উদ্বােধন করের উপজেলা নির্বাহী অফিকার ও পৌর প্রশাসক ফজলে ওয়াহিদ। এসময় পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি বরাদ্ধ পাওয়া বিশেষ তহবিল থেকে ১৮০ দিনে সড়ক ও খালের পাড়সহ বিভিন্ন স্থানে ১ হাজার গাছের চারা রোপন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তবে ৬ মাসে ১ হাজার গাছের চারা রোপন অনেকটা কম বলে জানান পরিবেষ কর্মীরা। সমাজিক বনায়নে পৌর ও উপজেলা জুড়ে কমপক্ষে বছরে বিশহাজার ফলজ বনজ ও ওষুধী গাছের চারা রোপনের দাবী জানান সাধারণ নাগিরিকেরা।

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজু (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আটক রাজু শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শা সরকারি নাভারণ মহিলা কলেজ-এর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রায় এক বছর আগে ঘটকের মাধ্যমে অভিযুক্ত আলী রেজা রাজু ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন এবং চার মাসের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। এরপর তাদের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে রাজু তরুণীর বাড়িতে গিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে বিয়ের আশ্বাসের সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর তরুণী বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা অভিযুক্ত ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিয়ের উদ্যোগ নেন। তবে অভিযুক্ত ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় কয়েকজন সাক্ষীর নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় পারিবারিক সিদ্ধান্তে থানায় এজাহার দায়ের করা হয়।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বাজেট বার্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
বাজেট বার্তা

জাহাঙ্গীর চৌধুরী
শুনি যখন বাজেট বার্তা
মন হয় শুকনো পাতা,
কর চাপিয়ে গরিবের গায়
নষ্ট করে মাথা।

গরিব করে ভাতের ভাবনা
পেট পুরিয়ে খেতে,
কোনো রকম বিলাস দ্রব্য
চাহে না সে কিনতে।

বানিজ্যেতে আছে যারা
চিন্তা কিসের তাদের,
বেশি দামে বেচাকেনা
কমতি হয়না লাভের।

করের বোঝা উঠুক এবার
বিলাস দ্রব্যের উপর,
নিত্য দ্রব্য করমুক্ত হোক
সুখে কাটুক বছর।