মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নূরনগরে অসহায় মায়েদের মাঝে শাড়ি বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নূরনগরে অসহায় মায়েদের মাঝে শাড়ি বিতরণ

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় যায়নাব ক্লিনিক নূরনগরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় অসহায় মা ও বোনদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এ সময় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষ যেন ঈদের দিনে একটু ভালো পোশাক পরে আনন্দ করতে পারেন, সেই লক্ষ্যেই এ শাড়ি বিতরণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু উপস্থিত থেকে শাড়ি বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল রহিম, মোঃ ফারুক হোসেন, শামীম হোসেন, শুভ সাহা, মিঠু প্রমূখ।

এ সময় উপহার পেয়ে অসহায় পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং উক্ত সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সকলের জন্য দোয়া করেন।

আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সংশ্লিষ্টরা। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

আশাশুনিতে ইউএনও’র বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে ২ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
আশাশুনিতে ইউএনও’র বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে ২ হাজার টাকা জরিমানা

বিএম আলাউদ্দীন, আশাশুনি: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাজারের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ও খাদ্যে ভেজাল প্রতিরোধে আশাশুনিতে বিভিন্ন বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসারর শ্যামানন্দ কুন্ডু। মঙ্গলবার (২৬ মে) উপজেলার আশাশুনি সদর ও বুধহাটা বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে খাদ্যে ভেজাল প্রতিরোধ, ওজনে কারচুপি বন্ধ এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেন তিনি। সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই এবং ঈদকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন ইউএনও।

এসময় বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সুভাষ ঘোষ নামে এক হোটেল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে বাজার কমিটির নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এবার শাখরা কোমরপুর বেইলি ব্রিজ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
এবার শাখরা কোমরপুর বেইলি ব্রিজ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার

নিজস্ব প্রতিনিধি: এলাকাবাসীর ঈদ আনন্দ নির্বিঘœ করতে শাখরা কোমরপুর বেইলি ব্রিজ এর উপরের নষ্ট হওয়া অংশ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দিচ্ছেন দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। মঙ্গলবার সকালে তিনি নিজে উপস্থিত থেকে ব্রিজটির সংস্কার কাজ শুরু করেন।

ইতোমধ্যে ব্রিজটি সংস্কারের জন্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। একমাসের অধিক সময় পূর্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ উক্ত সংস্কার কাজের উদ্বোধন করেন। দ্রুত সময়ের মধ্যে সেই কাজ শুরু হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা। তবে, তার পূর্বেই আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে যাতে কাউকে ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য আপাতত ব্রিজটি চলাচলের উপযোগী করে দিচ্ছেন।

পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম

সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন তিনজন। সোমবার (২৫ মে) দুপুর ৩টার দিকে রাঢ়ীপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মৃত. আব্বাস আলী সরদারের ছেলে বৃদ্ধ আবুল হোসেন সরদার (৭০), তার স্ত্রী রিজিয়া বেগম (৫৫) ও ছেলে আমিনুর রহমান (৩০)। তারা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

আবুল হোসেনের ছেলে আসাদুজ্জামান বলেন, তার বাবা গত বছর বাড়িব পাশে ২০ শতক জমি ক্রয় করেছেন। জমি ক্রয়ের পর জমি তাদের দাবি করে একই এলাকার আবুল হোসেন গাজী, আবুল খায়ের গাজী ও তার ছেলে আসাদুল্লাহ্ আল গালীব গং জোরপূর্বক জমিটা দখল করার চেষ্টা করে আসছিল। এরই জের ধরে গতকাল সোমবার (২৫ মে) দুপুরে আবুল হোসেন, খায়ের গাজী, গালীবসহ ১০-১৫ জন রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে আমাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। ওই সময় তারা বাবা, মা ও ভাইকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

আসাদুজ্জামান অভিযোগ করেন, এ ঘটনার পর থেকে প্রতিপক্ষ নাটক সাজিয়ে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। তার দাবী কোন এক রাজনৈতিক মহলের চাপে পড়ে প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হচ্ছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন গাজী, আবুল খায়ের গাজী ও আসাদুল্লাহর সাথে বার বার যোগাযোগের চেস্টা করলেও তারা মুঠো ফোনটি রিসিভ করেননি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিকুল ইসলাম বলেন, উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। দুপক্ষ থেকে পৃথক পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।