মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেবহাটার হাদিপুরে পরিত্যক্ত অবস্থায় ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
দেবহাটার হাদিপুরে পরিত্যক্ত অবস্থায় ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটা উপজেলার হাদিপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ।

জানা যায়, সোমবার রাত ১১টার দিকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওসি তদন্ত মোঃ রেজাউল করিম ও এসআই নোকিব পান্নুসহ পুলিশের একটি টিম হাদিপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ বস্তা ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের সংখ্যা মোট ২৩৪ বোতল বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল ভর্তি বস্তা দুটি উদ্ধার করা হয়।

দেবহাটা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Ads small one

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে অনলাইনে সাহিত্য আড্ডা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে অনলাইনে সাহিত্য আড্ডা

সংবাদদাতা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে অনলাইনে এক বিশেষ সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মে সোমবার রাত ৯টায় অনলাইনে সাতক্ষীরার বিশিষ্ট কবি-সাহিত্যিকদের অংশ গ্রহণে উক্ত সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরার সাতজন কবি ও সাহিত্যিক নজরুলকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং কবির জীবন, সাহিত্য ও বিদ্রোহী চেতনা নিয়ে আলোচনা করেন।

কবি ও আবৃত্তিকার অধ্যাপক মন্ময় মনিরের সভাপতিত্বে এবং প্রথম আলো বন্ধুসভার জেলা সভাপতি ও ব্যাংকার কবি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত এ অনলাইন অনুষ্ঠানে অংশ নেন কবি শুভ্র আহমেদ, কবি-লেখক-গবেষক শেখ সিদ্দিকুর রহমান, কবি ও জেলার শ্রেষ্ঠ সরকারি প্রধান শিক্ষক কবি কাজী গুলশান আরা, কবি অধ্যাপক শাহনাজ পারভীন এবং কবি অধ্যাপক শিরিন সাদী।

অনুষ্ঠানে কবিদের কণ্ঠে উচ্চারিত হয় বিদ্রোহ, প্রেম, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। অনলাইন এই দু’ঘন্টাব্যাপী আয়োজনটি হয়ে ওঠে এক প্রাণবন্ত সাহিত্য সন্ধ্যা।

ফাজিলকাটি মাঠে জমির সীমানা নির্ধারণ না করেই বিএডিসির নতুন পাইপ স্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
ফাজিলকাটি মাঠে জমির সীমানা নির্ধারণ না করেই বিএডিসির নতুন পাইপ স্থাপন

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেলালকাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফাজিলকাটি মৌজায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অনুমোদিত একটি সেচ প্রকল্পকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। স্থানীয় ভূক্তভোগী সেচ চালক দিলিপ বিশ্বাসের অভিযোগ, জমির সীমানা নির্ধারণ না করেই বিএডিসির নতুন প্রকল্পের পাইপ বসানোর কাজ করায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলকাটি মৌজায় বিএডিসি থেকে নিয়মমাফিক অনুমতি (লাইসেন্স) নিয়ে দীর্ঘ দিন ধরে সততা ও সুনামের সাথে এলাকার কৃষকদের কৃষি জমিতে সেচ দিয়ে আসছেন দিলিপ বিশ্বাস। তাঁর নিরবচ্ছিন্ন সেচ সুবিধার কারণে ওই মাঠে প্রতি বছর বাম্পার ফলন ঘরে তোলেন কৃষকেরা।

অভিযোগ উঠেছে, দিলিপ বিশ্বাসের এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় জয়নুদ্দিন নামের এক ব্যক্তি শত্রুতা বশত তাঁর গভীর নলকূপের (ডিপ) একদম পাশেই একটি অবৈধ ডিজেল চালিত সেচ মেশিন বসিয়েছেন। নিয়ম নীতির তোয়াক্কা না করে পাশাপাশি মেশিন বসিয়ে জয়নুদ্দিন সাধারণ কৃষক ও বৈধ লাইসেন্সধারী দিলিপ বিশ্বাসকে হয়রানি করার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন বলে মাঠে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এরই মধ্যে, মাঠের প্রকৃত সীমানা বা সেচ এলাকা (কমান্ড এরিয়া) সুনির্দিষ্ট না করেই বিএডিসির নতুন একটি প্রকল্পের পাইপ লাইনের কাজ মাঠে শুরু করা হয়। এতে করে দুই পক্ষের মধ্যে তীব্র বিশৃঙ্খলা ও উত্তেজনা দেখা দিয়েছে।

এ বিষয়ে বৈধ সেচ চালক দিলিপ বিশ্বাস বলেন, “আমি দীর্ঘদিন ধরে সরকারের নিয়ম মেনে এখানে কৃষকদের সেবা দিয়ে আসছি। কিন্তু সীমানা নির্ধারণ না করে নতুন পাইপ বসানোর কারণে মাঠে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। জেলা বিএডিসি অফিস থেকে যদি মাঠের জমির সীমানাটি সরেজমিনে এসে সঠিকভাবে নির্ধারণ করে দেয়, তবে সব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।”

তিনি আরও বলেন, “মাঠের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কৃষকদের স্বার্থে জমির সীমানা পুরোপুরি সুনির্দিষ্ট না হওয়া পর্যন্ত এই পাইপ বসানোর কাজ সাময়িকভাবে বন্ধ রাখার জন্য আমি বিএডিসি কর্তৃপক্ষের কাছে জোর অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে এলাকার সাধারণ কৃষকেরাও দ্রুত জেলা বিএডিসি কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে কোনো প্রকার সংঘাত ছাড়াই সুষ্ঠু সীমানা নির্ধারণের মাধ্যমে মাঠের সেচ কাজ স্বাভাবিক রাখা যায়।

 

সাতক্ষীরায় তালায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:২২ অপরাহ্ণ
সাতক্ষীরায় তালায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৬ টার দিকে তালা উপজেলাধীন খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাসিম আলী ফকির ও মেহেদী হাসান ফকির সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকির ও হাফিজুল ইসলাম ফকিরের ছেলে। তারা আপন দুই চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের খামারের জন্য মাছ আনতে চাচাতো ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে ভোরে মোটরসাইকেলে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন নাসিম আলী ফকির। পথিমধ্যে সকাল ৬টার দিকে তেতুলিয়া জামে মসজিদের কাছে পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এসময় মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাসিম আলী ফকির নিহত হন এবং গুরুতর আহত হন আরোহী তার চাচাতো ভাই মেহেদী হাসান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাসিম আলীর মরদেহ উদ্ধার করে। আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে মারা যায় মেহেদী হাসান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।