মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

তালায় পরিচ্ছন্ন গ্রাম গড়তে ৪ গ্রামে বিশেষ অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
তালায় পরিচ্ছন্ন গ্রাম গড়তে ৪ গ্রামে বিশেষ অভিযান

তালা প্রতিনিধি: পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাপনের লক্ষ্য নিয়ে সাতক্ষীরার তালা উপজেলার চারটি গ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে বেসরকারি সংস্থা ‘ওয়ার্ল্ড কনসার্ন’-এর আলো প্রকল্পের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলার তালা সদর ও খলিলনগর ইউনিয়নের খানপুর, আটারই, মাছিয়াড়া ও গোনালী গ্রামে গঠিত ‘গ্রাম উন্নয়ন কমিটি’র (ভিডিএফ) উদ্যোগে এই ‘ওয়াশ ক্যাম্প’ আয়োজন করা হয়। অভিযানের সময় স্বেচ্ছাসেবী ও গ্রামবাসী দলগতভাবে রাস্তার ধারের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার শপথ নেন।
সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ জনপদে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পানিবাহিত রোগ প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী এবং ওয়ার্ল্ড কনসার্নের কর্মীরা অংশ নেন। গ্রামগুলোকে আদর্শ ও পরিচ্ছন্ন গ্রাম হিসেবে গড়ে তুলতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Ads small one

ফ্রান্সের বিদায়, ফাইনালে স্পেন: স্পেন ২ : ০ ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ণ
ফ্রান্সের বিদায়, ফাইনালে স্পেন: স্পেন ২ : ০ ফ্রান্স

 

বিশ্বকাপে একরকম অপ্রতিরোধ্য ফুটবল খেলে সেমিফাইনালে ওঠে এসেছিল ফ্রান্স। সেমিতে স্পেনের বিপক্ষে অনেকের ফেবারিটও ছিল দিদিয়ের দেশমের দলটি। কিন্তু টুর্নামেন্টজুড়ে অবিশ্বাস্য ফুটবল খেলা ফ্রান্সকে সেমিফাইনালে আজ খুঁজেই পাওয়া গেল না। দুর্দান্ত নৈপুণ্য দেখানো স্পেনের কাছে ২–০ গোলে হেরে শেষ চার থেকেই বিদায় নিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিন ২২ মিনিটে মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার কোনো পথই বের করতে পারেনি গতবারের রানার্সআপরা। আলোচিত কিলিয়ান এমবাপ্পে–উসমান দেম্বেলে–মাইকেল ওলিসে ত্রয়ীও গড়তে পারলেন না তেমন কোনো পার্থক্য। উল্টো বিরতির পর পেদ্রো পোরো স্পেনের হয়ে গোল করে ফ্রান্সকে ম্যাচ থেকে ছিটকে দেয়। বিশ্বকাপজুড়ে দাপুটে খেলে ফ্রান্সের এমন বিদায় দলটির সমর্থকদের জন্য বেশ হতাশাজনকই।

বিপরীতে আজ স্পেন ছিল গতিময় ও আগ্রাসী। শুরু থেকে ফ্রান্সের ওপর চাপ তৈরি করেছে তারা। জমাট রক্ষণ, গতিময় মিডফিল্ড ও আগ্রাসী আক্রমণ মিলে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে তারা। ফ্রান্সকে কোনো সুযোগই দেয়নি ইউরো চ্যাম্পিয়নরা। যার ফল তারা শেষ পর্যন্ত পেয়েছে ফাইনাল নিশ্চিত করে। আগামী রোববার রাতের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচের জয়ী দল।

ফ্রান্সের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে গেল স্পেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
ফ্রান্সের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে গেল স্পেন

ফ্রান্স দলে আরও দুই পরিবর্তন
৭২ মিনিটে মাঠ ছাড়লেন মাইকেল ওলিসে ও লুকাস দিনিয়ে। আর এ দুজনের পরিবর্তনে মাঠে নেমেছেন রায়ান শেরকি ও থিও হার্নান্দেজ।

০২: ২৫
ইয়ামালের গোল বাতিল
মনে হচ্ছিল লামিনে ইয়ামাল গোল করে ম্যাচ সিলাগালা করে দিয়েছেন। কিন্তু ৬৪ মিনিটে করা ইয়ামালের গোলটি বাতিল হয় অফসাইডের কারণে।

০২: ২১
২–০ গোলে এগিয়ে স্পেন, বিপদে ফ্রান্স
ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকা ফ্রান্স এখন আরও বড় বিপদে পড়ল। তারা পিছিয়ে গেল ২–০ গোলে। ৫৮ মিনিটে গোলটি করেছেন পেদ্রো পোরো।

গোলটি অনেকটাই নিজের চেষ্টায় তৈরি করেন পোরো। দানি ওলমোর সঙ্গে দ্রুত ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে পড়েন পরো। এরপর দারুণ স্থিরতায় মাইক মাইনিয়ঁকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।

ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় গোলের পর স্পেনের উদ্‌যাপন
ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় গোলের পর স্পেনের উদ্‌যাপনরয়টার্স
০২: ১৯
নামলেন দেজিরে দুয়ে
সমতা ফেরানোর অপেক্ষায় থাকা ফ্রান্স ৫৯ মিনিটে ব্র্যাডলি বারকোলার বদলে মাঠে নামিয়েছে দেজিরে দুয়েকে।

০২: ১০
ফ্রান্স দলে পরিবর্তন
বিরতির সময়ই পরিবর্তন আনল ফ্রান্স। পরিবর্তনটি ছিল প্রত্যাশিতও। প্রথমার্ধে হলুদ কার্ড দেখা মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিওর বদলে মাঠে নেমেছেন রোমার মিডফিল্ডার মানু কোনে।

০১: ৫১
স্পেন ১ : ০ ফ্রান্স (হাফ টাইম)
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধ শেষে ফ্রান্সের বিপক্ষে ১–০ এগিয়ে আছে স্পেন। পেনাল্টি থেকে প্রথমার্ধে একমাত্র গোলটি করেছেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধে চেনা রূপে দেখা যায়নি ফ্রান্সকে।

ম্যাচের ২০ মিনিটে লুকাস দিনিয়ে বক্সের ভেতরে অসাবধানতাবশত লামিনে ইয়ামালকে ফেলে দিলে পেনাল্টি পায় স্পেন। সেই পেনাল্টি থেকে গোল করেন ওইয়ারসাবাল।

এর কিছুক্ষণ পরই ফ্রান্সের দুশ্চিন্তা আরও বাড়ে। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা।

এই বিশ্বকাপে ফ্রান্সকে এতটা অস্থির আগে দেখা যায়নি। এত দিন তারা ছিল প্রায় অপ্রতিরোধ্য। কিন্তু দিনিয়ের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত, দেম্বেলের ওপর ফাউলের জন্য পাওয়া ফ্রি-কিক ভিএআরের মাধ্যমে বাতিল হওয়া এবং জুলস কুন্দের বিপক্ষে আরেকটি সিদ্ধান্ত—সব মিলিয়ে ফরাসি খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ জমতে দেখা যাচ্ছে। এখন দ্বিতীয়ার্ধে দিদিয়ের দেশমের দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা।

স্পেন পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ
স্পেন পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে

চলমান ফিফা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্সের মধ্যকার মহারণে শুরুতেই এগিয়ে গেছে স্পেন।

ম্যাচের ১৯তম মিনিটে ফ্রান্সের পেনাল্টি বক্সের ভেতরে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ফাউল করেন ফরাসি ডিফেন্ডার লুকাস ডিগনে। এতে স্পেনের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিক থেকে কোনো ভুল করেননি মিকেল ওয়ারজাবাল। তার নেওয়া নিখুঁত শটে বল জড়িয়ে যায় ফ্রান্সের জালে। ফলে ম্যাচের ১৯ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।