শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন

দুই মামলায় নায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সশরীরে হাজির হয়ে জামিন আবেদনের পর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

পরে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

Ads small one

সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের বিকল্প নেই: এমপি আবুল কালাম আজাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের বিকল্প নেই: এমপি আবুল কালাম আজাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সমাজে শান্তি, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের কোনো বিকল্প নেই। সততা ও দেশপ্রেমের নীতিতে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে সুসংগঠিতভাবে কাজ করতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ।

সভায় বক্তারা আরো বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রসার বাড়াতে হবে।

অ্যাডভোকেট ফিরোজের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
অ্যাডভোকেট ফিরোজের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদের মা ফিরোজা খাতুন গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অসুস্থ ফিরোজা খাতুনকে দেখতে হাসপাতালে যান সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী, অ্যাডভোকেট মো. নুরুল আমিন ও অ্যাডভোকেট শাহরিয়ার হাসীব।

এ সময় তাঁরা ফিরোজা খাতুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাঁর দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং সুচিকিৎসার জন্য অনুরোধ জানান।

অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ বলেন, ‘আমার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ হাসপাতালে এসে তাঁর খোঁজখবর নিয়েছেন এবং সুচিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তাঁদের এই আন্তরিকতায় আমি কৃতজ্ঞ। আমার মায়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

ফিরোজা খাতুনের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

 

 

 

সাফল্যের স্বীকৃতি পেল সাতক্ষীরা,শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
সাফল্যের স্বীকৃতি পেল সাতক্ষীরা,শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রাশিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ আমিনুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রহিম, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন এবং সাঈদী হাসান বুলবুল।

অনুষ্ঠানে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। সংবর্ধনার অংশ হিসেবে শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও স্টিকার প্রদান করা হয়।
কৃতী শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিয়ে সংবর্ধনা গ্রহণ করেন। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।