শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু

 

২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের আক্রমণের আগে পাওয়া আগাম সতর্কবার্তার খবর অস্বীকার করার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ উদ্দেশ্যে রবিবার তিনি গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম আল-মনিটর।

ইসরায়েলে আসন্ন নির্বাচনের প্রায় এক মাস আগে নেতানিয়াহু এই গোপন সফরে গেলেন, যেখানে তার লিকুদ পার্টি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থী ইয়াশার পার্টির চেয়ে পিছিয়ে রয়েছে। ফ্লাইট-ট্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর ব্যবহৃত একটি উড়োজাহাজে জর্ডান ও সৌদি আরবের ওপর দিয়ে ইসরায়েল থেকে আমিরাতে যায়। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, নেতানিয়াহু আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে এক ঘণ্টা দীর্ঘ আলোচনা করেন।

প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবরের আগে হামাসের সম্ভাব্য হামলা নিয়ে আমিরাত ও মিসরের পক্ষ থেকে নেতানিয়াহুকে সতর্ক করা হয়েছিল বলে ইসরায়েলি ও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। গত ৮ সেপ্টেম্বর হারেৎজ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবরের প্রায় ১০ দিন আগে ৪৫ মিনিটের এক ফোনালাপে আমিরাতি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সতর্ক করে জানান যে গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার অঞ্চলে একটি বড় ধরনের ‘ভূমিকম্প’ ঘটানোর পরিকল্পনা করছেন। তবে নেতানিয়াহু সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেননি এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গেও তা শেয়ার করেননি। পরবর্তী সময়ে নিউ ইয়র্ক টাইমস ও দ্য আটলান্টিক পত্রিকার প্রতিবেদনেও আমিরাত ও মিসরের সাবেক গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের পক্ষ থেকে নেতানিয়াহুকে সরাসরি সতর্কবার্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

হুমকির বার্তাগুলো উপেক্ষা করার বিষয়ে সমালোচনার মুখে পড়ে নেতানিয়াহু আবুধাবি বিমানবন্দরে আমিরাতি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে ওই প্রতিবেদনগুলোর বিষয়ে তার কাছে নৈতিক সমর্থন ও প্রকাশ্যে অস্বীকৃতি জানানোর অনুরোধ জানান। যদিও নেতানিয়াহুর কার্যালয় কোনও বৈদেশিক উৎস থেকে সতর্কবার্তা পাওয়ার কথা অস্বীকার করেছে এবং আমিরাতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে তারা নেতাদের মধ্যে আলোচনার বিষয়টি নিয়ে ‘জল্পনা-কল্পনার’ নিয়ে কোনও মন্তব্য করবে না।

এদিকে সিএনএন জানিয়েছে, বৈঠকে দুই নেতার মধ্যে ইরান সংক্রান্ত আলোচনা প্রাধান্য পায়। চলতি বছরে ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এই যুদ্ধের শুরুতে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে একটি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং পরিচালনাকারী কর্মী পাঠায় বলেও জানা গেছে।

 

Ads small one

এই শীতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
এই শীতে

মকবুল মাহ্ফুজ
উলের সোয়েটার পরে আছে ওষুধের দোকান
নতুন বছরের ক্যালেন্ডারের গায়ে শীতের চাদর।

এই শীতে গাছেরা কুঁজো হয়ে আছে।
হাড় কাঁপানো শীত এ বছর
আগুনে সেঁকতে হচ্ছে হাত। পা রোজ।
কার যেন কবিতায় পড়েছিলাম
‘কথা বললেই শীত কম লাগে।’
ইস্, এরা যদি কথা বলতে পারত!

মিছামিছি লোভ দেখাচ্ছে
বাবুর আলী গোলদার
কিছু ইতর প্রাণী মলমূত্র ত্যাগ করছে,
দুর্গন্ধ নাকে আসছে।
নারী কী পুরুষ চেনা দায় হচ্ছে,

সর্বাঙ্গ ঢাকা আছে।
বিরতিহীন হাঁটছে,
এপাড়া-ওপাড়া যাচ্ছে।
ফিসফিসিয়ে বলছেÑ
অনন্তকাল সুখভোগের লোভ দেখাচ্ছে।
বাহ্! সুখ যেন ওদের হাতে,
মিছামিছি লোভ দেখাচ্ছে।
সরলমনা মানুষগুলো কি বুঝতে পারছে?

 

আমি তোমার বন্ধু হতে চাই

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
আমি তোমার বন্ধু হতে চাই

জহুরুল হক জুলু
সকালের রোদের চিকমিক সোনা গায়ে মেখে
যে নতুন দিনের জন্ম দেয়,
আর সন্ধ্যার আকাশে
আবিরের রঙ ছড়িয়ে

অস্তাচলে রেখে যাওয়া শেষ স্বাক্ষরÑ
শিল্পীর তুলিতে আঁকা রঙিন স্বপ্নের মতো;
আমি তার বন্ধু হতে চাই।
শীতের ভোরে
ঘাসের ডগায় জেগে থাকা শিশিরকণা

টুপটাপ ঝরে পড়ে নীরবে,
যেন একান্ত আপন ভেবে
বেদনার ভাষা জানাতে চায়Ñ
হৃদয় নিংড়ানো স্বচ্ছ সে কথা;
আমি তার বন্ধু হতে চাই।
সৌন্দর্যের ডালি সাজিয়ে, সুগন্ধ বিলিয়ে
যে নীরবে পৌঁছে যায় হৃদয়ের মনিকোঠায়,

অবশেষে একদিন
ঝরে পড়ে নিঃশব্দে,
নিজেকে নিঃশেষ করে দিয়েÑ
আমি সেই ফুলটিকে ধরে রাখতে চাই
সযতেœ স্মৃতির পাতায়;
আমি তার বন্ধু হতে চাই।
ঘুম ভাঙে কিচিরমিচির ডাকে,

হৃদয়ে জাগে অচেনা আলোড়ন।
কেউ দূর নীল আকাশে ভেসে যায়,
খাদ্যের সন্ধানে ব্যস্ত উড়াল;
সন্ধ্যা নামলে আবার
কুলায় ফেরে তৃপ্ত হৃদয়ে।
তাদের এই সহজ জীবনযাত্রা
কার না মন কাড়ে?
আমি সেই পাখিদের বন্ধু হতে চাই।

সবুজ ফসলের মাঠ মনকে ভুলিয়ে দেয়,
আলো-ছায়ার লুকোচুরি খেলায়
বাতাস দোলে ছন্দে ছন্দে;
তার ঢেউ এসে আছড়ে পড়ে
আমার হৃদয়ের তীরে।
আমি তারও বন্ধু হতে চাই।
তুমিও তবে হাত বাড়াওÑ
দিগন্ত-বিস্তৃত উন্মুক্ত হাত।

এসো, আমরা বন্ধু হই

এই সৌন্দর্যের, এই জীবনের,

এই অনন্ত মমতার।

শীতল বাতাসের এক অনুরোধ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
শীতল বাতাসের এক অনুরোধ

শাহাবুদ্দীন
সবকিছুর বিনিময়ে তুমি ভালো থেকোÑ
যেমন ভোরের কুয়াশা তার অদৃশ্য আঙুল দিয়ে
ঘাসের ডগায় হেঁটে যায়,
শুধু নিঃশব্দে কিছু নরম আলো রেখে যায়।
আমি যত দিইÑ
শব্দ, সময়, স্মৃতি, অদৃশ্য আঙুলের স্পর্শÑ
সবই যেন মাটির নিচে সরে যায়;
কিন্তু তুমি ভালো থাকো,
এটাই আমার প্রার্থনা।
যেমন ঝড়ের পর একা পাতার ওপর
সন্ধ্যার আলো নেমে আসে,
তেমনি তোমার মুখে যেন
শান্তির নরম ছাপ থাকেÑ

যেখানে কেউ আহত হয় না, কেউ হারায় না।
আমি জানি, আমার দেওয়া সবকিছু
অদৃশ্য নদীর মতো বয়ে যাবে;
শুধু তুমি ভালো থেকো,
এই ভেবে নদীও থেমে যায়,
এক মুহূর্তের জন্য নিজেকে দাঁড় করায়।
তুমি ভালো থেকোÑ
যেমন হেমন্তের শেষে
শিশিরের নিচে একাকী ফুল;
শুধু নিজের উপস্থিতি দিয়ে
সমস্ত মাঠকে ভরিয়ে রাখে।
সবকিছুর বিনিময়ে,
যদি এই পৃথিবীর সমস্ত শব্দ,
সমস্ত নীরবতা, সমস্ত আকাশ
আমার হাতে এসে গলে যায়Ñ
তবু একটাই চাওয়া থাকবে:
তুমি ভালো থেকো,
যেমন নক্ষত্র নিজের আলো দিয়ে
রাত্রিকে আলোকিত রাখে,
অচল, অমোঘ, অদূর।