বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

আশাশুনিতে ৭৫০জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
আশাশুনিতে ৭৫০জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

আশাশুনি প্রতিনিধি:  সরকার অনুমোদিত নিত্যপণ্য ন্যায্য মূল্যে আশাশুনির কাদাকাটিতে ৭৫০জন নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের হোলদিপোতা সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ১, ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৭৫০ জন মানুষকে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।

প্রাণের আলো ফাউন্ডেশন ও ডেইলী সেবা বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু, কাদাকাটি ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক দলের সাবেক আহবায়ক মোঃ আব্দুল হান্নান সরদার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল আলম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিফটন, ৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল ইসলাম, এছাড়া মুনসুর আলী, রাসেল সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭৫০ ব্যক্তিকে সোয়াবিন তেল ২ লিঃ, ডাল ১ কেজি, আটা ১ কেজি, লবণ ১ কেজি, সরিষার তেল ২০০ এমএল, ডিটার্জেন্ট পাওডার অর্ধ কিঃ, গায়ে মাখা সাবান ১০০ গ্রাম, ডিশ ওয়াশ ৫০০ গ্রাম একটি করে প্যাকেজ বিতরণ করা হয়। প্রতি প্যাকেজের মূল্য ৭৫০ টাকা। বিতরণকারী সংস্থা ২২ ধরনের প্যাকেজে মালামাল বিতরণ করে থাকে।

 

বর্তমান সময়ে ১০ নং প্যাকেজের মালামাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে মাসে ৩ দিন করে ৩ স্থানে মালামাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার সব কয়টি ইউনিয়নে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিতরণ করা হবে। স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে এলাকার নিম্নআয়ের মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Ads small one

গাবুরায় ইউপি চেয়ারম্যানের সালিস অমান্য করে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
গাবুরায় ইউপি চেয়ারম্যানের সালিস অমান্য করে মামলা

এমএ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জমিতে জোরপূর্বক ধান রোপণ এবং পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সালিসি সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ১৯ আগস্ট গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আবু মুছা সানার জমিতে একই এলাকার বাসিন্দা মো. আবুল বাসার ওরফে বাদশা জোরপূর্বক ধান রোপণ করেন। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেন আবু মুছা সানা। এর প্রেক্ষিতে ২২ আগস্ট ইউপি কার্যালয়ে সালিস বসে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ধান পাকার পর তা পরিষদের তত্ত্বাবধানে কেটে নিরপেক্ষ স্থানে রাখা এবং পরবর্তীতে কাগজপত্র যাচাই সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।
তবে আবুল বাসার ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিচার চলাকালেই হট্টগোল সৃষ্টি করেন। পরবর্তীতে তিনি তথ্য গোপন করে সাতক্ষীরা দেওয়ানি আদালতে গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম জানান, সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতেই ধান কাটার পর তা পরিষদের জিম্মায় রাখার সিদ্ধান্ত হয়েছিল। গ্রাম আদালতের প্রক্রিয়া অমান্য করে উল্টো হয়রানিমূলক মিথ্যা মামলা করার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

ঝাউডাঙ্গায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
ঝাউডাঙ্গায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ আগস্ট সকালে আল-হেরা মডেল একাডেমিক ভবনে ভোর ফাউন্ডেশনের বাস্তবায়নে ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকরামুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আল মুস্তানছির বিল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর পিপলস ডেভেলপমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ আফতাবুজ্জামান, গ্লোবাল ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. সাইফুল আলম, পাবনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, সাউথল্যান্ড সিটি কলেজের উপাধ্যক্ষ মো. মাহিনুজ্জামান, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুর রহিম এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মশিউর রহমান ও আবদুস সালাম। আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন ও কুইজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন ও কুইজ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সম্মেলন এবং সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খাজরা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবদুস গফ্ফার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. শাহজাহান হোসেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ইয়াছিন আরাফাত, আবুল হোসেন, আবদুর রশীদ ঢালী, আবু জাফর হোসেন ও মো. মহিউদ্দিন সানার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।