আশাশুনির বুধহাটায় জামায়াতের দায়িত্বশীল বৈঠক
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বেউলা গাজীর মাঠে বুধহাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুস ওয়াদুদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা রুহুল কুদ্দুস, জজ কোর্টের এপিপি ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আইনজীবী শহিদুল ইসলাম এবং ইউনিয়ন সম্পাদক রবিউল ইসলাম।












