আশাশুনির সাংবাদিক শাহিনুরের মায়ের ইন্তেকাল
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহিনুরের “মা” শাহানারা খাতুন (৫১) ইন্তেকাল করেছেন। তিনি উপজেলার বড়দল ইউনিয়নের খেড়ুয়াডাঙ্গা গ্রামের মোঃ রেজাউল ইসলাম ফকিরের স্ত্রী। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) ভোর ৬:১৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্বামীসহ দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। এদিন আসর বাদ জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।












