কয়রায় সাংবাদিক রিয়াজুলকে হুমকি, কপিলমুনি সিটি প্রেসক্লাবের নিন্দা
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে দৈনিক পত্রদূতের সাংবাদিক জি এম রিয়াজুল আকবরকে মোঃ হাফিজুর রহমান মন্টু ও মোঃ লতিফুর রহমান লাল্টু প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন।
ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। প্রতিবাদ জ্ঞাপনকারীরা অনতিবিলম্বে হুমকি দাতাদের গ্রেপ্তার দাবি করেছেন।
বিবৃতিদাতারা হলেন, সভাপতি এম আজাদ হোসেন, কার্যকরী সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি দীপ্ত বাংলা’র সম্পাদক জি এম এমদাদ, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক এস কে আলীম, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, প্রচার সম্পাদক জয় খান, নির্বাহী সদস্য অসীম রায়, আসাদুল মালী, মজিদ গাজী প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন, কপিলমুনিতে কর্মরত সাংবাদিক জি এম রফিকুল ইসলাম (দৈনিক অনির্বাণ) ও এম আজিজুর রহমান (দৈনিক যশোর বার্তা)।






