বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল আটক

পত্রদূত ডেস্ক: সোমবার ও মঙ্গলবার (১৭ ও ১৮ আগস্ট ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, কাকডাঙ্গা বিওপির আভিযানে র কলারোয়া থানার কেড়াগাছি হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার বড়ালি হতে ৪২ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Ads small one

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৯ আগস্ট বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান। আটক সুজন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। মোটরসাইকেলে করে যাওয়ার সময় সুজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর শরীরে লুকানো ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আশাশুনিতে নজরুল বর্ষ ও ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
আশাশুনিতে নজরুল বর্ষ ও ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিসভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নজরুল বর্ষ, নতুন কুঁড়ি, ৪৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ২০২৬ সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন সাব-জোনের প্রধান ও ক্রীড়া শিক্ষকেরা। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১ সেপ্টেম্বর জোন পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নজরুল বর্ষ উদযাপিত হবে এবং ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। অন্যান্য অনুষ্ঠানগুলো সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

দক্ষিণ কাটিয়া প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
দক্ষিণ কাটিয়া প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বৈঠক

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (ম্যানেজিং কমিটি) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট সকাল ১১টায় বিদ্যালয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সানজিদা শাহনাজের সঞ্চালনায় সভায় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, নজরুল বর্ষ উদযাপন এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতি আব্দুর রহমান বলেন, শিক্ষার মান উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ বলেন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে শতভাগ উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।