বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

কলারোয়া সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
কলারোয়া সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৩ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ি (বিওপি) ও বিশেষ ক্যাম্প এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং চিংড়ি মাছের রেণুপোনা রয়েছে।
বিজিবি সূত্র জানায়, আজ পদ্মশাখরা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১/২৩-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার চেয়ারম্যানের মোড় নামক স্থান থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা আটক করে।
পৃথক অভিযানে হিজলদী বিওপির দল কলারোয়া থানার বড়ালি নামক স্থান থেকে ১ লাখ ১০ হাজার টাকার এবং চান্দুরিয়া বিওপির দল কাদপুর নামক স্থান থেকে ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল কলারোয়া থানার মুক্তি বাড়ি মোড় এলাকা থেকে ৩ লাখ ৫১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার করে। সব মিলিয়ে আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৩১ হাজার ২০০ টাকা।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। শুল্ক ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।

Ads small one

সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি

সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় ফারজানা রুপাকে বিএমইউতে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাদের জুলাই আন্দোলন সংক্রান্ত বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে একাধিকবার রিমান্ডে পাঠানো হয়।

সবশেষ ফারজানা রুপা ও আরেক সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস। তিনি জানান, গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষার ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের ধারণা তিনি ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

এদিকে তার অসুস্থতায় আশু রোগ মুক্তি কামনায় আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলার সব উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া প্রার্থনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্ব স্ব এলাকার বিএনপির নেতারা এ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।

আশাশুনিতে ৭৫৫ জন নিম্ন আয়ের মানুষকে স্বল্পমূল্যে নিত্যপণ্য প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
আশাশুনিতে ৭৫৫ জন নিম্ন আয়ের মানুষকে স্বল্পমূল্যে নিত্যপণ্য প্রদান

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার কাদাকাটিতে ৭৫৫ জন নি¤œআয়ের মানুষের মাঝে সরকার অনুমোদিত স্বল্পমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় দরগাপুর ইউনিয়নের খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পণ্য বিতরণ করা হয়। ‘প্রাণের আলো ফাউন্ডেশন’ ও ‘ডেইলী সেবা বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিলার রিলেশন অফিসার রাসালে আহমেদ, দরগাপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মোহাম্মাদ হাফিজুল ইসলাম, খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিতরণকৃত প্যাকেজে সয়াবিন তেল, ডাল, আটা, লবণ, সরিষার তেল, ডিটারজেন্ট, সাবান ও ডিশ ওয়াশ অন্তর্ভুক্ত ছিল। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬৩০ টাকা। পর্যায়ক্রমে জেলার সব ইউনিয়নে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।