কলারোয়ায় বিজিবির অভিযানে ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য উদ্ধার
পত্রদূত ডেস্ক: কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৩ সেপ্টেম্বর পরিচালিত এসব অভিযানে আনুমানিক ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, কলারোয়ার কেড়াগাছি এলাকায় কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৩ আরবি এলাকা থেকে ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করে।
অন্যদিকে, মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন। উদ্ধারকৃত পণ্যের সর্বমোট মূল্য ৬৬ হাজার টাকা। সীমান্তে রাজস্ব ফাঁকি রোধ ও দেশীয় শিল্পের সুরক্ষায় চোরাচালানবিরোধী এসব অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।









