বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

কলারোয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
কলারোয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ২

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানা-পুলিশের বিশেষ চেকপোস্ট ডিউটি চলাকালে ৫০ পিস ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে কলারোয়া বাজারের গরুর হাট মোড়সংলগ্ন বেত্রবতী ব্রিজের ওপর এই আটকের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কলারোয়া থানা-পুলিশের বিশেষ চেকপোস্ট ডিউটি চলাকালে দুই ব্যক্তি এলে তাঁদের গতিপথ রোধ করে দেহ তল্লাশি করা হয়। এ সময় উপজেলার জালালাবাদ গ্রামের মৃত মাজেদ গাইনের ছেলে বেলাল হোসেন ও শংকরপুর গ্রামের ইসলাম আলী সানার ছেলে সাজু সানার কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

 

মাদক বহনের দায়ে পুলিশ তাঁদের আটক করে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই আটক ও মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Ads small one

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি।

আইসিসির সবশেষ কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার দায় পড়েছে অধিনায়কের ওপর। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সেও ভাটা পড়েছে অধিনায়ক জ্যোতির। আর এ কারণেই মূলত নেতৃত্ব ছেড়ে কিছুটা ভারমুক্ত হতে চান তিনি।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জ্যোতি উল্লেখ করেছেন, ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে চান তিনি। বিসিবিকে ইমেইলের মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। তবে এখনো বিসিবি তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। নারী দল দেশে আসার পর জ্যোতির সঙ্গে আলোচনা করবে বোর্ড।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানালেন, ‘আমরা আজ (একটু আগে) তার মেইল পেয়েছি। কিছুটা হতাশ, কারণ টুর্নামেন্ট সামনে এরমধ্যে এমন সিদ্ধান্ত। দেশে ফিরলে আবার কথা বলব।’

জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লে নতুন করে দায়িত্ব পেতে পারেন নাহিদা আক্তার। সহ-অধিনায়ক হতে পারেন সোবহানা মোস্তারি।

কটাক্ষ থামানোর সহজ সমাধান দিলেন স্বস্তিকা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
কটাক্ষ থামানোর সহজ সমাধান দিলেন স্বস্তিকা

সোশ্যাল মিডিয়ায় ট্রল ও কটাক্ষের শিকার হওয়া বিনোদন জগতের তারকাদের জন্য যেন নিত্যদিনের ঘটনা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সেই নেতিবাচকতাকে গায়ে না মেখে কীভাবে সামলে নিতে হয়, তা বেশ ভালোভাবেই জানেন।

ট্রলকারীদের উদ্দেশ্যে কঠোর জবাব না দিয়েও কিভাবে তাদের মুখ বন্ধ করে দেওয়া যায় তা নিয়ে কথা বলেছেন। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সহকর্মীদের সঙ্গে আড্ডায় ট্রল সামলানোর এই সহজ উপায় বা ‘রেমিডি’র কথা জানান স্বস্তিকা।

তিনি বলেন, আমি শুধু তোমাদের একটা টিপসই দিতে পারি। লোকেরা যখন আমাদের কটু কথা বলে, তখন তারা আসলে আমাদের প্রতিক্রিয়া বা রিয়্যাকশন দেখতে চায়।

স্বস্তিকার কথায়, তারা চায় আমরা ক্ষুব্ধ হয়ে বলি কেন আমাকে এই কথা বললেন? আপনি কি জানেন আমি কতটা কাজ করেছি? কিন্তু আমার মনে হয়, এসব কথা বলে নিজের আত্মপক্ষ সমর্থনের কোনো প্রয়োজনই নেই।নেতিবাচক কমেন্টের সঙ্গে লড়াই করার সবচেয়ে বড় সমাধান হলো, যে যা বলছে তার সঙ্গে সোজা সহমত প্রকাশ করা। আপনি যদি তাদের মন্তব্যের সঙ্গে একমত হয়ে যান, তবে উল্টো দিকের মানুষটার আর নতুন করে কিছু বলার থাকে না। সেখানেই সব কথার সমাপ্তি ঘটে। তাই কেউ কটু কথা বললে আপনি বলবেন হ্যাঁ, আমি সেটাই! ব্যাস, তাহলেই সমস্যার সমাধান।

আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

 

আর্জেন্টিনার জার্সিতে আরও একবার দেখা যাবে লিওনেল মেসিকে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। বুয়েনস এইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। ঘরের মাঠের দর্শকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতেই এই বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পরই জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানান ৩৯ বছর বয়সী এই তারকা। তবে তবে বিদায়ী ম্যাচের জন্য আবারও আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন মেসি। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ সদস্যের দলে রাখা হয়েছে তাকে। তিনটি প্রীতি ম্যাচের মধ্যে কেবল বেনিনের বিপক্ষেই খেলবেন মেসি।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। আর্জেন্টিনার এই আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৩০ সেপ্টেম্বর। সেদিন কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তিন দিন পর একই স্টেডিয়ামে হবে মেসির ঐতিহাসিক বিদায়ী ম্যাচ।

এএফএ বিবৃতিতে জানায়, কোচ স্কালোনির সঙ্গে আলোচনা করে তারা মেসিকে ৬ অক্টোবর তার প্রাপ্য বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকেই বেনিনের বিপক্ষে ম্যাচটি দেখতে পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে। মেসির সঙ্গে কাতার বিশ্বকাপজয়ী সতীর্থ জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলও দলে থাকছেন।

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে ম্যাচটি মেসির ক্যারিয়ারের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এলএমটেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।

প্রীতি ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুলি।

ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, লেওনার্দো বালেরদি , ক্রিস্তিয়ান রোমেরো , লিসান্দ্রো মার্তিনেজ , হুয়ান ফয়থ , ফাকুন্দো মেদিনা , নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেস্টিয়ানি।

ফরোয়ার্ড: হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, লিওনেল মেসি।