কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে এস এম একাডেমি জয়ী
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট চলছে। বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কেঁড়াগাছি ফুটবল দলকে হারিয়ে জয় পেয়েছে সাতক্ষীরার এস এম ফুটবল একাদশ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এস এম ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে কেঁড়াগাছির খেলোয়াড়েরা গোল পরিশোধ করলে ম্যাচ সমতায় ফেরে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে কেঁড়াগাছিকে পরাজিত করে জয় নিশ্চিত করে এস এম ফুটবল একাডেমি।
খেলাটি পরিচালনা করেন রেফারি রাশেদ। সহকারী রেফারি হিসেবে ছিলেন রুহুল আমিন ও সাইদুল ইসলাম। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।












