শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

কাজটা অসামাজিক, তবে অনৈতিক নয়: এমপি গাজী নজরুলকে নিয়ে জামায়াত নেতা খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
কাজটা অসামাজিক, তবে অনৈতিক নয়: এমপি গাজী নজরুলকে নিয়ে জামায়াত নেতা খালেক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কিত ভিডিও ও বিয়ের ঘটনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি জানিয়েছেন, অনৈতিকতা বা অসামাজিক কর্মকা-ের প্রশ্নে তাঁর দল কোনো আপস করে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাতটায় সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ নম্বর শিবপুর ইউনিয়নের সাধারণ জনগণ ও স্থানীয় আলেম-উলামাদের ব্যানারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘এমপি সাহেবের বড় স্ত্রীসহ সবাইকে নিয়ে বসে আমরা দেখেছি, ওই মেয়েটির আবদার ছিল—সে অন্য কোথাও বিয়ে করবে না, যতদিন বাঁচবে এমপি সাহেবের সেবা করে যাবে। মেয়েটির জোরালো দাবির মুখে তার মা-বাবা বাধ্য হয়ে নিজেদের বাড়িতে বিয়ের ব্যবস্থা করেন। কাজটা অসামাজিক হয়েছে, তবে অনৈতিক নয়। কিন্তু এই অসামাজিক কাজের জন্যই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর এমপি পদও বাতিল করা হয়েছে।’

সাধারণ ভুলের সঙ্গে এই ঘটনার পার্থক্যের ব্যাখ্যা দিয়ে তিনি এক মসজিদের ইমামের উদাহরণ টেনে বলেন, ‘অন্য একজন ব্যক্তি এই কাজ করলে হয়তো ভুল হিসেবে গণ্য হতো না। কিন্তু একজন জনপ্রতিনিধি বা দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রে ভুলের মাত্রা ভিন্ন। ইমাম সাহেবের ভুলের মাত্রা যেমন সাধারণের চেয়ে বেশি, তাঁর ক্ষেত্রেও তা-ই। এ কারণেই তাঁকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে এবং তাঁর এমপি পদও থাকবে না।’

শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা শূরা সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান।

 

 

Ads small one

শেষ শ্রদ্ধায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
শেষ শ্রদ্ধায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা

নিজস্ব প্রতিনিধি: দৈনিক ‘দক্ষিণের মশাল’ পত্রিকার সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণী রেহানা খাতুন হেনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা সাতক্ষীরা শহরের কুকরালী এলাকায় তাঁর পৈতৃক নিবাসে জানাজা শেষে পিতা মরহুম রাহাত উল্লাহর কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জানাজায় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনি ও অন্যান্য পেশাজীবীসহ হাজারো মানুষের সমাগম ঘটে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কুকরালী বায়তুল মুকাদ্দাস জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. আলী হায়দার।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, সন্তান ও বহু স্বজন রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ মে নিজ বাড়িতে পা পিছলে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পান তিনি। প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর কলার বোন (ক্ল্যাভিকল) ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউ এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা জটিলতা বাড়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। জানাজায় অংশ নেওয়া সব স্তরের মানুষ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

আশাশুনিতে প্রীতি ফুটবলে বিবাহিত একাদশের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
আশাশুনিতে প্রীতি ফুটবলে বিবাহিত একাদশের জয়

সংবাদদাতা: আশাশুনি সদর ইউনিয়নের নাটানা বারোনী মাঠে রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে হাড়িভাঙ্গা বিবাহিত একাদশ ৫-৪ গোলের ব্যবধানে অ-বিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার উদ্বোধন করেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল্লাহ ঢালী। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
ম্যাচটি উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলা পরিচালনা করেন মোঃ তুহিন গাজী। ম্যাচ শেষে বিজয়ী ও বিজয়িতাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে বৃহস্পতিবার ও শুক্রবার (২৩-২৪ জুলাই) এই কর্মসূচির আয়োজন করা হয়। সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকনট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তরের ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগর উপজেলার নুরনগর, কাশিমাড়ী ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, দফাদার এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি শিক্ষক রনজিৎ কুমার বর্মন। আরও উপস্থিত ছিলেন রূপান্তরের কর্মকর্তা মো. শুকর আলী, তুষার বড়ুয়া ও কল্যাণী রায়। দুই দিনব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রকল্পের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা শহীদ হাসান নয়ন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিরাপদ ও সুরক্ষাসামগ্রী হিসেবে হেলমেট, গামবুট ও চশমা বিতরণ করা হয়।