কুলিয়ায় চেতনা প্রিক্যাডেট স্কুলে ‘পেট্রা চিত্রাঙ্কন প্রতিযোগিতা’
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়া চেতনা প্রিক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে “পেট্রা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। পেট্রা প্রোডাক্টসের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্কুলের ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। ১৯ সেপ্টেম্বর সকাল ৯টায় স্কুলের হলরুমে প্রধান শিক্ষক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলিয়া বাজার কমিটির সভাপতি রুহুল আমিন। অনুষ্ঠানে কুলিয়া চারুকলা একাডেমীর স্বত্বাধিকারী ইব্রাহিম খলিল (বাবু) বিচারকের দায়িত্ব পালন করেন। পেট্রা প্রোডাক্টসের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে আর্ট সামগ্রী ও বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।












