শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কেশবপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পূর্ণতার আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
কেশবপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পূর্ণতার আত্মহত্যা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পারিবারিক অভিমানে মাইশা মারজান পূর্ণতা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে কেশবপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং কেশবপুরের ব্যাংকার মহাসিন ও বাগদহা মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুর্শিদা খাতুনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে পূর্ণতা নিজ ঘরে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

Ads small one

কোকো স্মৃতি ফুটবলে সুন্দরবন সবুজ সংঘের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
কোকো স্মৃতি ফুটবলে সুন্দরবন সবুজ সংঘের জয়

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমির আয়োজনে ৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় কলবাড়ি জলিল মোড় সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে সুন্দরবন ফুটবল সবুজ সংঘ ২-১ গোলে কৃষ্ণনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে জয় তুলে নেয়। রোমাঞ্চকর এই খেলা দেখতে বিকেল থেকেই মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় কমিটির মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক মো. শাহজাহান রনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ মনিরুজ্জামান সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জি এম রুস্তম আলী উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের সমাজসেবক মোল্লা জাহাঙ্গীর আলম। আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা, মাদক ও অপরাধমূলক কর্মকা- থেকে দূরে রাখা এবং স্থানীয় ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

 

মণিরামপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
মণিরামপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর বেলা ১১টায় মণিরামপুর বাজারের রাজিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত উপজেলা সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে আলহাজ ইবাদুল ইসলাম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। এ সময় জেলা শাখার সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা হয়।
নবগঠিত কমিটিতে আলহাজ ইবাদুল ইসলাম মনুকে সভাপতি, মাস্টার জয়নাল আবেদীন টিপুকে সিনিয়র সহসভাপতি, মাওলানা আক্তারুজ্জামানকে সহসভাপতি, মাওলানা ইমদাদুল হককে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুস সালামকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে। সম্মেলন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভাপতির শ্বশুরের মৃত্যুতে মানবাধিকার ফাউন্ডেশনের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
সভাপতির শ্বশুরের মৃত্যুতে মানবাধিকার ফাউন্ডেশনের শোক

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. জিয়াউল হকের শ্বশুর মফজুল হোসেন (৭৬) ৪ সেপ্টেম্বর ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার জুম্মা নামাজ শেষে জানাজা নামাজ আদায় করে সাতক্ষীরা সদরের মুকুন্দপুর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

 

৫ সেপ্টেম্বর বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়কারী মো. আরিফুজ্জামান আপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান পিপিএম, সংগঠনের মহাসচিব মো. রবিউল ইসলাম সোহেল, সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ চিকিৎসক মো. আবুল কালাম বাবলা, উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, আইনজীবী আবুল কালাম আজাদ, তারেকুজ্জামান খান, মো. কামরুজ্জামান বুলু, মো. আব্দুল মালেক গাজী, আইনজীবী মুহাম্মাদ মনিরুদ্দীন, উম্মে রোকাইয়া খানম ডেইজী, সিনিয়র সহসভাপতি মো. শামসুজ্জোহা, সহসভাপতি মো. মুছা করিম, মাওলানা আলহাজ মিজানুর রহমান, অতুল কুমার ঘোষ, মো. ফরিদ উদ্দীন মাসউদ, আইনজীবী এস এম বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, শেখ নুরুল আফসার সেলিম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, নাজমুল শাহাদাৎ জাকির, মো. রুহুল আমিন ময়না, অর্থ সম্পাদক মো. নূরুল হুদা ফুল, দপ্তর সম্পাদক আসিফুল আলম আসিফ, প্রচার সম্পাদক মো. সাহারাফ হোসেন সৌরভসহ জেলা শাখার সকল সদস্য শোক প্রকাশ করেছেন। প্রেসবিজ্ঞপ্তি