সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান প্রতাপপুর গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, প্রতিনদনের ন্যায় সাজিম উদ্দিনের ইঞ্জিনভ্যানটি বাড়িতে চার্জে দেওয়া হয়। এ সময় অসাবধানতাবশত হাসিবুর রহমান চার্জার ভ্যানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ বলেন, আমি শুনেছি বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে আমার ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ভ্যান চালক সাজিদ উদ্দিনের ছেলে।

Ads small one

শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও নকশীকাঁথা মহিলা সংগঠনের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্যামনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের ১৩ জন নারীর মাঝে দুটি করে মোট ২৬টি ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস। এ ছাড়া সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মু-া, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নষ্ট মেশিন, ভোগান্তিতে রোগীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নষ্ট মেশিন, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এন্ডোস্কোপি ও কোলনস্কোপি পরীক্ষার যন্ত্র দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে স্বল্পমূল্যে নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ থাকলেও কর্মকর্তাদের অবহেলার কারণে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। বেসরকারি ক্লিনিকে এন্ডোস্কোপি ও কোলনস্কোপি করতে যেখানে এক হাজার ছয় শ থেকে দুই হাজার টাকা খরচ হয়, সেখানে হাসপাতালে মাত্র ৫০০ টাকায় এ পরীক্ষা করা সম্ভব। তবে দীর্ঘদিন ধরে দুটি যন্ত্রই বিকল হয়ে পড়ে আছে।
হাসপাতালের রোগীদের স্বজনেরা জানান, যন্ত্র দুটি প্রায়ই নষ্ট হয়ে যায়, কিন্তু কর্তৃপক্ষ দ্রুত মেরামতের উদ্যোগ নেয় না। এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালের কোনো যন্ত্র নষ্ট হলে তা ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে মেরামত করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল পাঁচটায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরিবহন কাউন্টারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ তারিকুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, বিএনপি নেতা আহসানুল কধফরৎ স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান প্রমুখ।