বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া ইরানের কনটেইনারবাহী জাহাজ ‘তউসকা’র ছয়জন ক্রু মুক্ত হয়ে দেশে ফিরেছেন। দীর্ঘ বন্দিদশা শেষে তারা নিরাপদে ইরানে পৌঁছালেও জাহাজটির আরো ২২ জন ক্রু এখনও মার্কিন হেফাজতে রয়েছেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২০ এপ্রিল হরমুজ প্রণালি থেকে ক্রুসহ ওই কনটেইনারবাহী জাহাজটি জব্দ করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ চলাকালে জাহাজটিকে নির্দিষ্ট পথ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করায় সেটিকে জব্দ করা হয়।

জাহাজটি আটকের পর থেকেই সব ক্রুর মুক্তির বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান সরকার। তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বাকি ২২ জন ইরানি ক্রুর মুক্তি নিশ্চিত করতে বর্তমানে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ জব্দ ও ক্রু আটকের ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা চলছে। আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের চলমান স্নায়ুযুদ্ধ ও নৌপথে অবরোধ আরোপের বিষয়টি পুনরায় সামনে এলো।

Ads small one

যশোর-সাতক্ষীরা সড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
যশোর-সাতক্ষীরা সড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

কেশবপুর পৌর প্রতিনিধি: যশোরের কেশবপুর বুধবার (২৯-০৪-২৬) রাতে বৃষ্টির মধ্যে যশোর-সাতক্ষীরা সড়কের ফকির রাস্তা বাজার এলাকায় চলন্ত মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক কেশবপুর উপজেলার কমলাপুর গ্রামের নজরুল মোড়লের ছেলে নাইম মোড়ল (২৫) ঘটনাস্থলে নিহত হয়।

 

মোটরসাইকেলে থাকা আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য কেশবপুর হাসপাতাল থেকে খুলনায় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগরের গাবুরাতে এক হাজার লিটারের ৭৭টি পানির ট্যাংক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
শ্যামনগরের গাবুরাতে এক হাজার লিটারের ৭৭টি পানির ট্যাংক বিতরণ

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় ফেইথ ইন এ্যাকশনের মাধ্যমে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রাথমিক দলের ৭৭ জন নারী পুরুষকে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ১০০০ লিটার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি,এম মাসুদুল আলম। উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো:হাবিবুল্লাহ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস ও কমিউনিটি ফ্যাসিলিটেরবৃন্দ প্রমূখ।

ট্যাংক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, গাবুরা ইউনিয়নে সুপেয় পানির সংকট প্রকট। সেখানে মানুষ বৃষ্টির পানি সংরক্ষণ করে ৩ থেকে ৪ মাস পানি সংকট নিরসনে ভুমিকা রাখে। কিন্তু পানি সংরক্ষণের জন্য পানির পাত্র প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন পানি সংরক্ষণে যে পানির ট্যাংক বিতরণ করছে সেজন্য ফেইথ ইন এ্যাকশনকে ধণ্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, সুযোগ থাকলে ফেইথ ইন এ্যাকশনের নিকট গাবুরা ইউনিয়নে আরও কিছু পানির ট্যাংক বিতরণ করার জন্য দাবী রাখছি।

উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “গাবুরা ইউনিয়নে লবণাক্ততার জন্য সুপেয় পানির সংকট। এখানে নারীরা প্রয়োজনের তুলনার কম পানি পান করে। এই পানি সংকট নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থারও এগিয়ে আসা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন পানির ট্যাংক বিতরণের যে উদ্যোগ নিয়েছে সেজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।” তিনি গাবুরা ইউনিয়নের পানির ট্যাংক গ্রহণকারীদের ড্রাম সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

 

পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃষ্টিতে আতঙ্কে কৃষক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃষ্টিতে আতঙ্কে কৃষক

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড় ও ধান কাটা শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। সম্প্রতি এ অঞ্চলের উপর দিয়ে ৩/৪ বার ঘূর্ণিঝড় বয়ে যাওয়ায় ক্ষেতের ধানগাছ এলামেলো হয়ে পড়লেও ধানের বাম্পার ফলন হয়েছে। এলাকার প্রায় সব ক্ষেতের ধান এক সাথে পাকার কারণে ধান কাটা শ্রমিক সংকটে মাঠের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, বোরো মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন বিলে ৬ হাজার ১৭ হেক্টর হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোরো চাষে ডিজেল ও বিদ্যুতের সরবরাহ চাহিদা মত ছিলো না। তারপরও সব মিলিয়ে এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে।

উপকূলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ঝড়-বৃষ্টি মৌসুম এবার আগেভাগেই শুরু হয়েছে। প্রায় প্রতিদিন কমবেশি এর প্রভাব পড়ছে। এলাকার কৃষক আব্দুল মান্নান জানান, এক সপ্তার মধ্যে উপজেলার সর্বত্রই ধান কাটা ও মাড়াই শুরু হবে। উৎপাদন খরচও গত বারের চেয়ে এ বছর বেশী হয়েছে। এরপরও কৃষি শ্রমিকরা ধান কাটার জন্য মোটা অংকের দাম হাকাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে শ্রমিক সংকটের পাশাপাশি কৃষকরা সীমাহীন ক্ষতির মধ্যে পড়বে। এ বছর ধানের দাম কমের কারণে কষ্টের ধানে শেষ পর্যন্ত উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়েও কৃষকরা সংশয়ে রয়েছেন।

উপজেলার হিতামপুর গ্রামের কৃষক আব্দুর সালাম সানা বলেন, ঝড়বৃষ্টির কারণে ধান কেটে মাঠে পালা দিয়ে পলিথিত দিয়ে ঢেকে রাখা হয়েছে। এতে ধান ও বিচুলির ক্ষতি হচ্ছে। ধান কাটার শ্রমিক মিলছে না। গ্রামের লোকজন গার্মেন্ট, ইটের ভাটাসহ বিভিন্ন কাজে দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। ফলে কৃষি কাজে দিন দিন শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। ধান কাটার সময় চাহিদা বেড়ে যাওয়ায় চড়া দামে শ্রমিক আনতে হচ্ছে। এক হেক্টর জমির ধান কেটে বাড়ি আনতে তার ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হচ্ছে। ফলে ধানের উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।

পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন, উপকূলের এ উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। আর ৫/৭ দিনের মধ্যে মাঠে ধান পুরাদমে শুরু হবে। চলতি মৌসুমে বোরোর ফলন ভাল হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ও ক্ষেত সঠিক ভাবে পরিচর্যা করায় বোরোর ফলন ভাল হয়েছে। কৃষকরা বিচুলীতে অধিক দাম পাওয়ায় বোরো চাষে তাদের আগ্রহ বেড়েছে।