বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

কপিলমুনিতে আট পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
কপিলমুনিতে আট পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনিতে অভিযান চালিয়ে আট পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল কপিলমুনি পোদ্দারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে নাছিরপুর গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে জিল্লু সরদারকে আট পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তিকে পাইকগাছা থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Ads small one

পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের জলে দুই দিনে প্রতিমা বিসর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের জলে দুই দিনে প্রতিমা বিসর্জন

এমএম জামান মনি, পাটকেলঘাটা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষে ভক্তদের ভালোবাসায় কপোতাক্ষ নদসহ বিভিন্ন জলাশয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। পাটকেলঘাটার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী, খাল ও পুকুরে গোধূলিলগ্নে ভক্তরা দেবীকে বিদায় জানান।

ইসলামকাটি মোড়, খলিশখালী ইউনিয়নের সুতো এলাকার তিয়াসিয়া নদী এবং তালা উপজেলার বিভিন্ন স্থানে নৌকা ও ইঞ্জিনচালিত নৌকায় ঢাকঢোলের তালে তালে ও ধর্মীয় গানের মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কাটিখালী, বাড়ানগর, ধুকুরিয়া, গাছটিকরামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রতিমাও কপোতাক্ষে বিসর্জন দেওয়া হয়।

তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার জানান, বিজয়া দশমীর দিনে পাটকেলঘাটা এলাকায় সাপ্তাহিক হাটবার থাকায় ওই দিন সব প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি। ফলে দশমীর পরদিন বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তরা উৎসবমুখর পরিবেশে কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জন দেন।

 

দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা শুরু

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেবহাটা উপজেলায় সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি। ২২ অক্টোবর সকালে উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সভাপতি খায়রুল ইসলাম জীবনের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুল কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বাংলা একাডেমির উপপরিচালক শাহেদ মমতাজ ও সমিতির সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

তালায় পূর্ব শত্রুতার জেরে মা ও মেয়ের ওপর হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
তালায় পূর্ব শত্রুতার জেরে মা ও মেয়ের ওপর হামলার অভিযোগ

তালা প্রতিনিধি: তালা উপজেলার সুভাষিনী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মা ও মেয়েকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সুভাষিনী গ্রামের মৃত মকিম মোড়লের ছেলে মশিউর রহমান জানান, প্রতিবেশী আজিবার রহমান ও হাবিবুর রহমানের সঙ্গে তাঁর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলের জেরে গত ১৮ অক্টোবর বিকেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়।

এ সময় স্ত্রী রেহেনা বেগম ও দুই কন্যা বাধা দিতে গেলে হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রেহেনা বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং শিশুদের মারধর করে।

হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মশিউর রহমান বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।